কলকাতা, ১৯ এপ্রিল:- বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার আগামীকাল থেকে সরকারি এবং সরকার পশিত সমস্ত স্কুলে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই ছুটি বহাল থাকবে। উল্লেখ্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে গত ১২ ফেব্রুয়ারি থেকে পঠন-পাঠন শুরু হয়েছিল।
Related Articles
নবান্ন অভিযানকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সচিবালয়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- বিজেপির প্রস্তাবিত নবান্ন অভিযানকে কেন্দ্র করে রাজ্যের সচিবালয় নবান্ন এবং সংলগ্ন এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। গতকাল রাত থেকেই নবান্ন চত্বরে বাড়তি পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বারে নজরদারি বাড়ানো হয়েছে। কলকাতা ও হাওড়া থেকে নবান্নে পৌঁছানোর প্রতিটি পথে মিছিল আটকাতে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। লোহার ব্যারিকেডগুলিকে লোহার ক্ল্যাম্প […]
পেট্রোল,রান্নার গ্যাস সহ জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।
হুগলি,৩ জানুয়ারি:- পেট্রোল,রান্নার গ্যাস সহ বিভিন্ন জিনিসের অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির প্রতিবাদে বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে পথে নামলো তৃণমূল।শুক্রবার সকালে কোন্নগরে এক বিশাল মিছিল করে তৃণমূল।মিছিলে বিধায়কের সাথে ছিলেন কোন্নগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জী,কোন্নগর পুরসভার সমস্ত কাউন্সিলর সহ তৃণমূলের বহু নেতা কর্মীরা।মিছিল থেকে বিধায়ক প্রবীর ঘোষাল বলেন পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়বে বিজেপি।পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর বিকল্প […]
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৬ তম জন্মদিবস পালিত হলো হাওড়াতেও। এই উপলক্ষে শুক্রবার সকালে হাওড়ার বি গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের পাশে শরৎচন্দ্রের মূর্তির প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ডঃ তরুণ কুমার মন্ডল, বিমল […]





