হুগলি , ২৪ মার্চ:- দলের শীর্ষ নেতার কথা মেনে নিয়ে দলে থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচাৰ্য। বুধবার বিকালে ভাস্কর বাবুর শ্রীরামপুরের বাড়িতে আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মোর্য। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে গত ১৬ই মার্চ দলের সমস্ত পদ থেকে পদত্যাগের চিঠি দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। অবশেষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আসায় তিনি খুশি। ভাস্কর বাবু জানান একজন শীর্ষ নেতার সন্মার্থে তিনি দলে থাকার সিদ্ধান্ত নিলেন। কেশব বাবু জানান মান অভিমান থাকতেই পারে, তবে আগামীদিনে ভালো কিছু হবে।
Related Articles
DYFI এর মহামিছিল হাওড়ায়।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সকলের জন্য শিক্ষা এবং সকলের জন্য কাজের দাবিতে ডিওয়াইএফআই সহ বামপন্থী যুব সংগঠন সমূহের পক্ষ থেকে হাওড়া জেলায় শুক্রবার বিকেলে এক মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিবপুর কাজীপাড়া মোড় থেকে ওই মিছিল শুরু হয়। মিছিল শেষ হবে হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্কে। সেখানেই এদিন রয়েছে জনসভা। ১৫ই সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা এবং কাজের দিবস। […]
চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৮ জুন:- আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে আগামী ২৬ শে জুন থেকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এই চার বিধানসভা উপনির্বাচনে মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যার মধ্যে চারটি জায়গায় দুই কোম্পানি করে মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে স্ট্রংরুমের জন্য। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে […]
দলের মহিলা কর্মীদের মোবাইলেও মেসেজ পাঠাতো আইপ্যাক , গুরুতর অভিযোগ কল্যাণের।
www.khaborsojasapta.com/wp-adminহুগলি, ২১ ফেব্রুয়ারি:- আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। গতকালের পর আজও আইপ্যাকের কর্মীদের বিরুদ্ধে সরব সাংসদ কল্যাণ। এবার বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। অভিযোগ আইপ্যাকের কর্মীরা তৃণমূল ছাত্র পরিষদের মহিলাদের মেসেজ করে। প্রসঙ্গত বারংবার দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল শ্রীরামপুরের সাংসদকে। এবার তাতে নবতম সংযোজন তৃণমূল কংগ্রেসের ভোট […]









