কলকাতা , ২৩ মার্চ:- ভোট প্রচারে ব্যবহৃত মাইক্রোফোনে সাউন্ড লিমিটারের ব্যবহার বাধ্যতামূলক করার জন্য রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রশাসনকে নির্দেশ দিয়েছে। সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে লেখা চিঠিতে পর্ষদ এই বিষয়টি তাদের নিশ্চিত করতে বলেছে। কোন সভা-সমাবেশে সাউন্ড লিমিটার ছাড়া মাইক্রোফোন ব্যবহার করা হলে তা যে সংস্থার কাছ থেকে ভাড়া করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও পর্ষদ নির্দেশ দিয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এর সদস্য সচিব রাজেশ কুমার জানিয়েছেন, আদালতের নির্দেশে মাইক্রোফোনের সাউন্ড লিমিটার লাগানো বাধ্যতামূলক। যে সমস্ত সংস্থা এই নির্দেশ মানবে না পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। বিধিভঙ্গ কারীদের এক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং উভয় শাস্তির আইনি সংস্থান রয়েছে।
Related Articles
আগুনে ভর্স্মিভুত হয়ে গেলো দুটি দোকান।
নদিয়া, ৪ মে:- আগুনে ভর্স্মিভুত হয়ে গেলো দুটি দোকান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নদিয়ার পলাশীপাড়া বাজারে। স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা হটাৎ দেখতে পান দুটি দোকানে দাউদাউ করে জলছে আগুন। এরপর পাড়া প্রতিবেশী সকলে ছুটে আসেন আগুন নেভানোর কাজে। খবর দেওয়া হয় তেহট্ট দমকল বিভাগ ও পুলিশকে।ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসতেই ততক্ষনে আগুনে ভর্স্মিভুত […]
মঙ্গলগ্রহে এক একর জমি কিনে নিজেকে ভাগ্যবান মনে করছেন শ্রীরামপুরের সৌনক।
হুগলি , ২৫ আগস্ট:- প্রথম বাঙালি হিসাবে মঙ্গল গ্রহে জমি কিনে ফেললেন হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা সৌনক দাস। বুক ঠুকে বলছেন গর্বিত আমি বাঙালি।মানুষ চাঁদে গেছে শুনেছেন। মহাকাশ পারি দিয়েছে তাও শুনেছেন। বাঙালি ফ্লাট কিনছে, বাড়ি করছে আকছার দেখছেন। কারো পছন্দ নদীর ধার তো কারো বা সমুদ্র, পাহাড়। কিন্তু এই রকম তো শুনিনি মশাই!জমি, তাও […]
তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রবাসী ব্যবসায়ীর।
হাওড়া, ১৬ জুলাই:- বালির জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে তোলাবাজির অভিযোগ জানালেন বালির এক প্রবাসী ব্যবসায়ী। রূপের সিংহ নামের ওই ব্যবসায়ী শনিবার সকালে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে একটি অভিযোগ দায়ের করেন, যাতে তিনি পরিষ্কারভাবে বালির এক প্রভাবশালী তৃণমূল নেতার নামে তোলাবাজির অভিযোগ করেন। তাঁর অভিযোগ, বালির তিন নম্বর পুনম চাঁদ বাগারিয়া রোডের […]







