বাঁকুড়া , ২২ মার্চ:- “রবীন্দ্র সংগীত শোনাচ্ছি আর মুখ থেকে গালাগাল শোনাচ্ছি, এটাই কি বাংলার শিক্ষা, এটাই সংস্কৃতি? তাই এই বাংলার সংস্কৃতি কে যদি ফেরাতে হয়, বাংলার শিক্ষাকে যদি ফেরাতে, বাংলার সম্মান কে যদি ফেরাতে হয়, তাহলে এই সরকারটাকে পরিবর্তন করতে হবে আগামী দিনে”। বাঁকুড়ায় এসে তাঁর পুরানো দলকে এই ভাবেই তীক্ষ্ণ আক্রমণ সানালেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি ওন্দা বিধানসভার বিজেপি প্রার্থী অমর নাথ শাখার সমর্থনে ভোট প্রচারে এমনই মন্তব্য করেন। একই সাথে রাজ্যের সরকারী নিয়োগ নিয়েও অভিযোগ তোলেন। একই সাথে তিনি কেন্দ্র ও রাজ্যে এক সরকারের পক্ষ্যে সওয়াল করেন। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ” যখন শ্লোগান দেখি বাংলার গর্ব মমতা তখন বলতে দ্বিধা নেই আমরা অন্তর থেকে মনে করি বাংলার গর্বকে যিনি খর্ব করেছেন তার নাম মমতা”।
Related Articles
প্রয়াত স্বামীর মূর্তি উদ্বোধনে তৃণমূল , নিমন্ত্রন না পেয়ে আক্ষেপ বিজেপি নেত্রীর !
সুদীপ দাস , ২২ জুলাই:- সালটা ১৯৯৬, সে সময় হুগলীতে সপ্তগ্রাম বিধানসভার জন্ম হয়নি। সপ্তগ্রামের জায়গায় ছিলো বাঁশবেড়িয়া বিধানসভা। সিপিএমের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত ছিলো এই বিধানাভা। ১৯৯৬ সালে এই বিধানসভার চার বারের সিপিএমের বিজয়ী প্রার্থী প্রবীর সেনগুপ্তকে হারিয়ে বাজিমাত করেন তৎকালীন কংগ্রেস নেতা রবীন মুখার্জী। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সঙ্গী হিসাবে পরিচিত রবীনবাবু তৃণমূলে […]
করোনা থেকে রাজ্যে মৃত্যু সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ৩ নভেম্বর:- করোনা সংক্রমণ থেকে রাজ্যে মৃত্যুর সংখ্যা সাত হাজার অতিক্রম করলেও সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে তিন হাজার ৯৮১ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট তিন লাখ ৮৫ হাজার ৫৮৯ জন এই রোগে সংক্রমিত হলেন। অন্যদিকে তার মধ্যে তিন লাখ ৪২ হাজার ১৩৩ জন […]
নির্বাচন বিধি অমান্য করায় বিজেপির মিছিল আটকালো পুলিশ।
সুদীপ দাস, ৯ জানুয়ারি:- নির্বাচন কমিশনের বিধি অমান্য করে মিছিল বিজেপির। বাঁধা পুলিশের। চাঞ্চল্য চন্দননগরে। রবিবার ঘটনাটি ঘটেছে চন্দননগর পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের মালাপাড়া কালীতলায়। ওই ওয়ার্ডদর বিজেপি প্রার্থী সন্ধ্যা দাসকে এদিন প্রচারে বের হন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ […]




