কলকাতা , ১৬ মার্চ:- রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রার্থী পদ দাখিলের শেষ দিন ২৩-ই মার্চ। পরদিন ২৪শে মার্চ জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২৬-শে মার্চ। এই পর্যায়ে আগামী ১০-ই এপ্রিল, ৪৪ টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, দক্ষিণ ২৪ পরগণার তৃতীয় এবং শেষ পর্বের ১১টি, হাওড়ার দ্বিতীয় ও শেষ পর্বের ৯টি, হুগলীর দ্বিতীয় তথা শেষ পর্বের ১০টি আসন। আলিপুরদুয়ারের ৫-টির সবকটিতে এবং কোচবিহারের ৯-টির সবকটি আসনেও ওই দিন ভোটগ্রহণ করা হবে।
Related Articles
চ্যাম্পিয়ন হয়েও আনন্দে গা ভাসাচ্ছেন না ভিকুনা।
অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- চ্যাম্পিয়ন হয়ে আনন্দে গা ভাসাচ্ছেন না ভিকুনা । ভিকুনাকে কলকাতা ময়দান কী নামে ডাকতে পারে। ম্যাজিশিয়ান, প্রত্যাবর্তন কিং, স্বপের কাণ্ডারি। এমন অজস্র শব্দভান্ডারেও মোড়া যাবে না কিৱুকে। যেন চ্যাম্পিয়ন তো হওয়ারই কথা এতে এত বাড়তি আবেগ ঝরানোর কী আছে। ডুরান্ড হাতছাড়া হওয়ার পরও যেমন ভেঙে পড়েননি । চ্যাম্পিয়ন হয়ে যেন তেমন কোনো […]
কথিত আছে রানী রাসমনী মহানাদের মন্দির দেখেই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।
হুগলি , ১৪ নভেম্বর:- প্রায় একশ নব্বই বছরের প্রাচীন হুগলির মহানাদের ব্রহ্মময়ী দক্ষিনা কালী পুজো। তান্ত্রিক মতে ১৮৩০ সালে মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী। কথিত আছে রানী রাসমনী এই মহানাদের নয় চূড়ার মন্দির দর্শনের পরেই, তা দেখে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মহানাদের প্রাচীন এই কালী মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। পঞ্চমুন্ড আসনের উপর […]
নিম্নচাপের কারণে উপকূলের জেলা পূর্বমেদিনীপুর সতর্ক।
দিঘা, ৪ আগস্ট:- নিম্নচাপের কারনে সকাল থেকে জেলাজুড়ে ঘন অন্ধকারে ডাকা পড়েছে সাথে বৃষ্টি হয়ে চলেছে । আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৪৮ ঘন্টা নিম্নচাপের কারনে কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারি থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে । সেই কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে । যাতে মৎস্যজীবীরা মাঝ […]






