হাওড়া , ১০ মার্চ:- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বেলুড়ের রঙ্গোলি মল থেকে বেলুড় বাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল দাহ করা হয়। মিনিট দশেক জিটি রোড অবরোধ করা হয়। কুশপুতুল দাহ করার পর সরিয়ে দেওয়া হয় অবরোধ। মতার উপর হামলার ঘটনায় বিজেপিকে দোষারোপ করে সঠিক তদন্তের দাবি জানান তারা।
Related Articles
মারুতি ও ট্রাক পথ দূর্ঘটনায় মৃত ৩ আহত ৪ জন !
পশ্চিম মেদিনীপুর , ৬ মার্চ:- ভয়াবহ পথদূর্ঘটনা চন্দ্রকোনার কুঁয়াপুরে। রাজ্যসড়কের ধারে দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ির পেছনে ধাক্কা ট্রাকের মৃত ৩,গুরুতর আহত ৪ জন,আহত ৪ জনকেই চন্দ্রকোনা হাসপাতালে নিয়ে গেলে স্থানান্তরিত করা হয় মেদিনীপুরে। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুরে চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়,মৃত তিনজনের বাড়ি ঘটনাস্থল […]
লাইব্রেরি স্যারের অবসরের খবরে বিষাদের সুর পাঠক মহলে , জানাজানি হতেই চর্চা শুরু আরামবাগের বইপ্রেমীদের।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ জুন:- লাইব্রেরির স্যার অবসর নিচ্ছেন বলে বিষাদের সুর পাঠক মহলে। সকলের প্রিয় ছিলেন তিনি। ছাত্রছাত্রী থেকে শুরু করে ষাটোর্ধ পাঠক মহলের প্রিয় ও ভালোবাসার পাত্র ছিলেন হুগলি জেলার আরামবাগ মহকুমা গ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান উত্তম ভট্টাচার্য। পড়াশোনা আর লাইব্রেরি অন্ত প্রান ছিলেন তিনি। জানা গিয়েছে, ১৯৮২ সালের ৩রা জানুয়ারি সালেপুর নগেন্দ্র সাধারণ পাঠাগারে […]
কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করেই ৯ আসনের প্রার্থী দেওয়ার কথা জানাল শিবসেনা
কোচবিহার: ,১৯ জানুয়ারি:- একুশের নির্বাচনে বিজেপি ও তৃণমূলকে প্রধান বিরোধী দল হিসেবে বেছে নিয়ে কোচবিহার জেলায় নতুন জেলা কমিটি গঠন করে প্রচারে নামছে চলছে শিবসেনা। ১০০ টিরও অধিক আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শিবসেনার প্রার্থী থাকবে এবং বিপুল জনমত পেয়ে তারা বিধানসভায় যাবেন বলে আশাবাদী শিবসেনা নেতৃত্ব।মঙ্গলবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে এরাজ্যের শিবসেনার রাজ্য […]



