হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার ডোমজুড় এলাকায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিল হয়। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বিমল গুরুংয়ের উপর থেকে মামলা প্রত্যাহার সম্পর্কে রাজীব বলেন, তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা যায়। যেখানে একজন দেশদ্রোহী প্রচুর মামলায় অভিযুক্ত, যাকে তিন বছর রাজ্যে ঢুকতে দেয়নি, হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এখন ৭৯টার মধ্যে ৭০টা মামলাই প্রত্যাহার হয়ে গেল। অন্য প্রসঙ্গে রাজীববাবু বলেন, খেলা হবে বলে নোংরা খেলা ওরা খেলছে। রক্তের হোলি খেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। আমরা তার বিরুদ্ধে। রাজীব বলেন, আমরা চাই মানুষ শান্তিপূর্ণভাবে অবাধে ভোটটা দিক।
Related Articles
করোনায় মৃত ব্যক্তিদের জন্য শ্মশানঘাট তৈরি হবে তুফানগঞ্জে, আতঙ্কে পথ অবরোধ স্থানীয়দের
কোচবিহার , ১৬ আগস্ট:- করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশানঘাট তৈরি করা হবে খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাল । আজ সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে তুফানগঞ্জ- বলরামপুর রোডের দেওচরাই এলাকায় ওই অবরোধ হয় । ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের […]
পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে রাজ্যকে ৯৭৯ কোটি টাকা ছাড়লো কেন্দ্র।
কলকাতা, ৪ এপ্রিল :- একশ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার।গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীন এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মত পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে […]
মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সামলাতে পারছেন না তো বাংলা সামলাবেন কি করে – পীযূষ গোয়েল।
খড়্গপুর , ৩০ মার্চ:- দ্বিতীয় দফার ভোটের প্রচারে রেলশহর খড়্গপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। মঙ্গলবার বিকেলে খড়্গপুরের গিরিময়দান স্টেশন সংলগ্ন একটি রেলের কমিউনিটি হলে প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করেন রেলমন্ত্রী। সভার পোষাকি নাম ‘বিশেষ বৈঠক: ভিসন ফর বেঙ্গল’ রাখা হলেও আদতে তা ছিল রাজনৈতিক মঞ্চ। এদিন রেলমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর […]







