বাঁকুড়া , ১৯ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযান গিয়ে পুলিশের আঘাতে আক্রান্ত হয়ে গত ১৫ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোতুলপুর এর ডিওয়াইয়াফাই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তিনি ছিলেন তার পরিবারের এক মাত্র রোজকেড়ে ব্যাক্তি। তাই সেই দিন বিকালেই নবান্নে বসে তার পরিবারের এক জন কে সরকারি চাকরি দেবার প্রতিসূতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেই কথা মতোই মইদুলের স্ত্রীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিতে আজ কোতুলপুর থানার চরকলা গ্রামে আসেন মন্ত্রী শ্যামল সাঁতরা, বাঁকুড়ার জেলা শাসক শ্রীমতি কে রাধিকা আইয়ার ও বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও। মইদুলের স্ত্রীর অর্থাৎ মামনি খাতুন এর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন মন্ত্রী শ্যামল সাঁতরা। তাকে কোতুলপুর থানাতেই হোম গার্ডের চাকরি দেওয়া হয়। নিয়োগ পত্র হাতে পেয়ে পরিবারের লোকজন খুশি ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related Articles
ধোনিকে রাজকীয় বিদায় জানাতে চায় মহারাজের বোর্ড , কী সেই পরিকল্পনা ?
স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- ভারতীয় বোর্ড চাইছে ধোনির বিদায়কে স্মরণীয় করে রাখতে। মাহির জন্য বিদায়ী ম্যাচের পরিকল্পনা করতে চায় বিসিসিআই। এ প্রসঙ্গে এক বোর্ড কর্তা জানান, “আমরা ধোনির সঙ্গে আইপিএল-এর মাঝে কথা বলব। ধোনি কাউকে কিছু না জানিয়ে আচমকাই অবসর নিয়েছে। আমরা ওর কাছে জানতে চাইব শেষ ম্যাচটা ও সিরিজ হিসেবে খেলবে না একটা […]
দিল্লীতে হেরেই বোধগম্য, গলায় গামছা জড়িয়ে সিঙ্গুরের মাটিতে বিজেপি!
সুদীপ দাস, ১৪ ডিসেম্বর:- কৃষি আমাদের অন্নের উৎস্, কৃষক আমাদের অন্নদাতা। ভারতবর্ষের মত কৃষিপ্রধান দেশে এ কথা চির সত্য। সম্প্রতি সেই কৃষকরাই নয়া কৃষি আইন বাতিলের দাবীতে বছরভর দিল্লীর সিংঘু সীমানায় বসেছিলেন। প্রথমদিকে বর্তমান মোদী সরকারের বিরোধী দমন নীতি সেখানেও প্রয়োগ হয়েছিলো। একদিকে বুলডোজার দিয়ে বলপ্রয়োগ আর এক দিকে প্রধানমন্ত্রীর বিরোধীতায় নজর দেওয়া মনোভাব দুটোই […]
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ হল
কলকাতা, ১৬ ফেব্রুয়ারি:- রেকর্ড সময়ই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত শেষ হল। গত ২৩ ডিসেম্বর ১৬৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত টেড উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তাই এর জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। গত জানুয়ারি মাসে সাতদিন ধরে এই শূন্যপদ পূরণের […]



