হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- নবান্ন অভিযানে গিয়ে বাম যুবনেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ হলো হাওড়াতেও। মঙ্গলবার SFI ও DYFI হাওড়া জেলা কমিটির তরফ থেকে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়। অবিলম্বে এই ঘটনায় হত্যাকারীদের শাস্তি এবং পুলিশমন্ত্রীর বিচার চাই এই দাবিতে এদিন হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে বিক্ষোভ হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। পাশাপাশি এদিন শহীদ বেদী করে মইদুল ইসলাম মিদ্যার স্মৃতিতে মাল্যদান করেন বাম নেতৃবৃন্দ। এদিন হাওড়ার পঞ্চাননতলা রোডে সংগঠনের জেলা দপ্তর থেকে মিছিল করে বাম ছাত্র যুবরা হাওড়া ময়দানে পৌঁছান। সেখানে পথ অবরোধ করেন তারা। রাস্তায় টায়ার জালিয়ে রাস্তা অবরোধ করা হয়। মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হয়।
Related Articles
‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় দল থেকে বাদ জোফ্রা আর্চার।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই: টেস্টের বল গড়ানোর কয়েক ঘন্টা আগে ইংল্যান্ড শিবিরে জোরদার ধাক্কা। ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। ইংল্যান্ড বোর্ডের ‘বায়ো সিকিওর প্রোটোকল’ বিধি ভাঙায় আর্চারকে ১৩ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পাঁচ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে আর্চারকে। এই সময়ের মধ্যে দু’বার করোনা পরীক্ষা করা হবে এই পেসারের। […]
রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়।
হাওড়া, ১ জুলাই:- করোনা বিধি কাটিয়ে উঠলেও রাস্তায় ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলায় এবারও রথের রশিতে টান পড়লো না হাওড়ার ওলাবিবিতলায়। এর আগে টানা দু’বছর করোনা বিধির কারণে রথের শোভাযাত্রা বের হয়নি। এবার করোনার চোখ রাঙানি না থাকলেও ভূ-গর্ভস্থ পাইপ লাইন বসানোর কাজের জন্য খানাখন্দভরা রাস্তায় রথের রশিতে এবার টান দেওয়া যায়নি। তবে, হাওড়া ওলাবিবিতলার […]
জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত বাড়ানো সম্ভব সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব।
কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় […]







