হাওড়া , ৩১ জানুয়ারি:- দলত্যাগী তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করায় বিক্ষোভ অব্যাহত হাওড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বাঁকড়া ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এক বিশাল প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। কৃষি বিলের বিরুদ্ধে, অমিত শাহদের বিরুদ্ধে মিছিল করা হলেও, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরানোর পাশাপাশি রাজীবের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন,”আজকের মিছিল বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে। আজকের মিছিল গদ্দারদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে হুঁশিয়ার হাওড়ার বাঁকড়া অঞ্চলের মানুষ, ডোমজুড় অঞ্চলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কৃষক স্বার্থে এই মিছিল হয়েছে।”
Related Articles
সরকারি নির্দেশ মতো ভিড় করে মসজিদে নয়, বাড়িতেই ঈদের নামাজ পরলো মুসলিম সম্প্রদায়েরা।
সুদীপ দাস ,২৫ মে:- প্রত্যেকবছর আজকের দিনে এই ঈদগাহ সহ মাঠে তিলধারনের জায়গা থাকে না। কিন্তু এবছর গোটা এলাকা শুনসান। তালাবন্ধ ঈদগাহ। মাঝে-মাঝে কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে মাঠের পাশে অধীর আগ্রহে বসে থাকা কয়েকজন ভিক্ষুককে অর্থ সাহায্য করে দোয়া করছেন। পবিত্র ঈদের দিন শতাধিক বছরের পুরোনো চুঁচুড়ার নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে শেষ কবে এই […]
করোনা সংক্রমনে ভীড় এড়াতে বাসিন্দারা নিজেরাই গঙ্গার ঘাটগুলিতে বাঁশের ব্যারিকেড করে দিলেন।
হাওড়া, ২৯ এপ্রিল:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের ব্যারিকেড করে দিলেন। বালিতে গঙ্গার ঘাটগুলিতে দেখা গেল এমন ছবি। হাওড়ার বালি এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই বালির বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিলেন। পোস্টার, ব্যানার লাগিয়ে সচেতনতা বার্তা দিলেন। বালি কেদার ঘাট, নিমতলা ঘাট, বালিখাল ঘাট সমস্ত ঘাটেই অযাচিত ভীড় এড়াতে […]
রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত বনমালীদেবী, জানালেন ছেলের মৃত্যু প্রতিটি রাত চোখ ভেজায়।
হাওড়া,৩ মার্চ:- এক বছর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা ঘটায় জঙ্গিরা। ওই হামলায় শহীদ হয়েছিলেন হাওড়ার বাউড়িয়ার চককাশী গ্রামের বাসিন্দা বাবলু সাঁতরা। ঘটনার এক বছর পর মঙ্গলবার তাঁর বাড়িতে আসলেন রাজ্যপাল জগদীপ ধনখর। শোকার্ত পরিবারের পাশে কাটালেন বেশ কিছুটা সময়। গত ৩০ জুলাই কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় রাজ্যপালের দায়িত্বভার নিয়েছিলেন জগদীপ ধনখর। […]






