হুগলি , ২৯ জানুয়ারি:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষনের পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে হুগলির পোলবা থানার সুগন্ধ্যার কিশোরি দিশা দাস অধিকারী(১৬)। টানা প্রায় ৪০দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোরে হার মেনেছে দিশা। ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা বরুন সাঁতরার ছেলে সুমন গ্রেপ্তার হলেও বাকি অভিযুক্তরা পলাতক। আজ পোলবা থানায় বাকিদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ দেখালো বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। থানার সামনে এখন বিক্ষোভ চলছে। অগ্নিমিত্রা পল থানার ভিতরে ঢুকে কথা বলছে।
Related Articles
কলকাতার পুরভোট শেষ হতেই বাকি ১১১টি পুরসভার ভোট নিয়ে চর্চা শুরু।
কলকাতা, ২১ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোট পর্ব মিটে যাওয়ার পর আগামী দুমাসের মধ্যে রাজ্যের বাকি সব পুরসভার নির্বাচন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। আগামী ফেব্রুয়ারি মাসেই চার দফায় হাওড়া সহ বাকি ১১১ টি মেয়াদ উত্তীর্ণ পুরসভার নির্বাচন করার প্রস্তুতি শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় সব থেকে বেশি পুরসভার নির্বাচন […]
শিবপুর-কান্ডে ধৃত তিন। বিহার থেকে গ্রেফতার। সোমবার তোলা হয় হাওড়া আদালতে।
হাওড়া , ৩০ নভেম্বর:- হাওড়ার শিবপুরে মহম্মদ আবদুল্লাকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার হল তিন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ বিহারের নওয়াদা জেলা থেকে এদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আলি হোসেন ওরফে সাদ্দাম, মহম্মদ তৌসিফ ওরফে গ্যাঁড়া এবং মহম্মদ আজাদ ওরফে কাল্লু। এরা হাওড়ার শিবপুর থানা এলাকার পিএম […]
জল ও বিদ্যুতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করলো হিন্দমোটর কোয়াটার এর বাসিন্দারা।
হুগলি,৪ ডিসেম্বর:– জল ও বিদ্যুতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করলো হিন্দমোটর কোয়াটার এর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল যে তারা পানীয় জল ও বিদ্যুৎ পাচ্ছে না,খুবই অসুবিধায় দিন কাটাতে হচ্ছে তাদের।মঙ্গলবার বিদ্যুৎ দফতরের লোক নতুন করে কারখানার ভিতর একটি নতুন ইউনিট এর জন্য ইলেক্ট্রিক পোল বসাতে এলে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা । […]




