কলকাতা , ২১ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে এ বছর সাধারণতন্ত্র দিবস কুচকাওয়াজের অনুষ্ঠান সাধারণ মানুষ রেড রোডে গিয়ে দেখতে পারবেন না। এবার এই অনুষ্ঠান খুব ছোট্ট করে করা হচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় ছাড়া নির্দিষ্ট সংখ্যক সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সেনাবাহিনীর তরফেও কুচ কাওয়াজ এ বিশেষ প্রদর্শনী হচ্ছে না। যদিও অন্যান্য বারের মত এবার ও নৌ বাহিনী, বায়ুসেনা অংশগ্রহণ করবে। স্থল বাহিনীর পক্ষ থেকে ভিনটেজ কার এবং পুরনো আমলের অস্ত্র প্রদর্শন করা হবে বলে জানা গেছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা থাকছে না এ বছর। কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে ৪ টি ট্যাবলো প্রদর্শিত হবে। ‘দুয়ারে সরকার’,‘পাড়ায় সমাধান’ ছাড়া কলকাতা পুলিশের তরফে নেতাজী সুভাষ চন্দ্রের জীবনাদর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ট্যাবলো করা হচ্ছে। তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জাতীয় সংহতিকে বিষয় করে ট্যাবলো থাকবে।
Related Articles
ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতের ১১ দিনের পুলিশ হেফাজত, এদিন ঘটনাস্থলে বিজেপির রাজ্য সভাপতি।
হওড়া, ২১ জুলাই:- হাওড়ায় ঘুসুড়ি মদ-কান্ডে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেয় আদালত। অন্যদিকে, এদিনই গজানন্দ বস্তির ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি। বিষ মদ-কান্ডে মৃত্যুর ঘটনায় চোলাই মদের ঠেকের মালিক প্রতাপ কর্মকারকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাকে প্রথমে আটক করেছিল পুলিশ। পরে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে হাওড়া জেলা আদালতে […]
নিশ্চিন্দায় বোমা উদ্ধার। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া , ২৬ মার্চ:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে […]
করোনাই কাল , জ্জ্বলন্ত দীপে আঁধার , সব্জি বিক্রেতা মোহনবাগানের স্টপার !!
সুদীপ দাস , ১০ জুলাই:- ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে এগিয়ে চলছিলো কোন্নগর বাঞ্ছারাম মিত্র লেনের দীপ বাগ। নিজের প্রতিভার জোরে সুযোগ করে নিয়েছিলো দূর্গাপুরের মোহনবাগন অ্যাকাডেমিতে। মাসিক ১ হাজার টাকা ভাতাও মিলছিলো । অনুর্দ্ধ-১৯ এ যথেষ্ট পারদর্শীতা রেখে এগিয়ে চলছিলো এই স্টপার। কিন্তু করোনার অতিমারিতে সমগ্র বিশ্বের সাথে সাথে লকডাউন নেমে এসেছে দীপের জীবনেও। রিক্সাচালকের একমাত্র […]







