হাওড়া , ১৬ জানুয়ারি:- নিখোঁজ এক ছাত্রীর দেহ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার হলো। এর জেরে হাওড়ার নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন ছাত্রীর আত্মীয়স্বজন ও এলাকার মানুষ। পাশাপাশি সত্যেন বসু রোড অবরোধ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পোদড়ার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রূকসার খাতুন(২২) চলতি মাসের ৫ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় নাজিরগঞ্জ থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। শনিবার ওই এলাকার একটি পুকুরে দেহটি ভাসতে দেখেন স্থানীয় মানুষ। পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নাজিরগঞ্জ থানা ঘেরাও করেন স্থানীয়রা। পাশাপাশি, সত্যেন বোস রোডও অবরোধ করা হয়।
Related Articles
হাওড়ায় রামকৃষ্ণপুর ফেরিঘাটের নিরাপত্তা সরোজমিন করলেন সিটি পুলিশের কর্তারা।
হাওড়া , ৩ জুলাই:- করোনা পরিস্থিতিতে আনলক-২ এ হাওড়ার লঞ্চঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাওড়ার রামকৃষ্ণপুর ফেরিঘাট ঘুরে দেখেন সিটি পুলিশের আধিকারিকরা। এখন আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর। ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। মানুষ আবার পথে নামছেন। এই অবস্থায় দাঁড়িয়ে গণ পরিবহন ব্যাবহৃত হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের দুই পদস্থ আধিকারিক […]
ভোটের তিন দিন আগে থেকেই মোটর বাইক মিছিলে না কমিশনের
কলকাতা , ২২ মার্চ:- ভোটার দের ভয় দেখানো আটকাতে এবার ভোটের সময় বাইক মিছিলের ওপর বিধি নিষেধ আরোপ করল নির্বাচন কমিশন।সোমবার কমিশনের জারি করা নির্দেশিকায় ভোট মুখি সমস্ত রাজ্যে ভোট গ্রহণের তিন দিন আগে থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত সব রকমের বাইক মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম,কেরালা, তামিনাড়ু, পুদুচেরিতেও এই নির্দেশিকা […]
অবস্থান কর্মসূচি বদলে পুলিশের সাথে ধস্তাধস্তি চুঁচুড়ায় বিজেপির।
হুগলি, ৩ অক্টোবর:- অবস্থান ও স্মারকলিপি কর্মসূচিই বদলে গেল পুলিশের সাথে ধস্তাধস্তি ও পথ অবরোধে। মঙ্গলবার হুগলি-চুঁচুড়া পুরসভায় বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান ও স্মারকলিপি কর্মসূচি ছিল বিজেপির। দুপুর ১২ টার পর পিপুলপাতি থেকে মিছিল শুরু করে বিজেপির নেতা কর্মীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরসভার সামনে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। পুরসভার পশ্চিম দিকের গেটও বন্ধ […]









