হাওড়া , ১৬ জানুয়ারি:- আজও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন না বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি না তৃণমূল কোনটা তার কাছে কমফর্ট জোন তাও খোলসা করলনা। রাজীবের অবস্থান নিয়ে আজ শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলের থেকে কাজ করতে গিয়ে আমি বাধা পেয়েছি আমার অনেক ক্ষোভ বিক্ষোভ ছিল। তাই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায় উচিত দল ছেড়ে বেরিয়ে আসা। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কে কি বলেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি কি করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ফেসবুক লাইভ করার পর হাওড়ার পাকুরিয়ায় আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি কি তৃণমূল থাকছেন নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন এবিষয়ে তিনি কিছুই বলতে চাননি। তিনি জানিয়েছেন কিছু নেতাদের জন্য কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। কর্মীদের ব্যবহার করে সুবিধা নিচ্ছেন কিছু নেতা। তাদের বিরুদ্ধে উচ্চ নেতৃত্ব কিছু বলছে না। তবে কোন নেতাদের তিনি ইঙ্গিত করেছেন সে বিষয়ে কিছু বলেননি।
Related Articles
গোঘাটে বন্যা পরিদর্শনে গিয়ে গাড়িতে বসেই দুর্গতদের সঙ্গে কথা বললেন মন্ত্রী রত্না দে নাগ।
আরামবাগ, ৪ আগস্ট:- হুগলি জেলার মধ্যে ১৪ টি ব্লক ২০২১ সালের বন্যা ভয়ংকর ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে গোঘাট এক নম্বর ব্লক অন্যতম।এদিন আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার কথা ছিলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রচন্ড বৃষ্টির জেড়ে মুখ্যমন্ত্রীর আরামবাগ সফর বাতিল হয়।এরপরই রাজ্যের মন্ত্রী রত্না দে নাগ এই মহকুমার অন্যতম প্লাবিত এলাকা গোঘাটের […]
পশ্চিম মেদিনীপুর জেলার প্লাবিত এলাকাগুলি ঘুরে দেখলেন জেলাশাসক রেশমী কোমল।
পশ্চিম মেদিনীপুর , ২৫ আগস্ট:- একটানা ভারী বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন নদীতে জল বাড়ছে। সেই সব নদীর জল কিছু কিছু এলাকায় ঢুকে বেশ কিছু গ্রামকে প্লাবিত করেছে। তাই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমী কোমল, পুলিশ সুপার দিনেশ কুমার, জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি ও জেলা প্রশাসনের আধিকারিকেরা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর […]
লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন – ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- লাল ঝান্ডাকে বাঁচাতে চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন এদিন তারকেশ্বরে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, আমাদের রাজ্যে সব থেকে বড় বামপন্থী নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ এর লোকসভায় বহু বামপন্থী বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু ২০২১ এর বিধান সভায় বামপন্থীরা উপলব্ধি করলেন বিজেপির […]










