ঝাড়গ্রাম , ১৩ জানুয়ারি:- ঝাড়গ্রাম শেষপর্যন্ত প্রতীক্ষার অবসান। ঝাড়গ্রাম জেলায় এসে পৌঁছালো করোনা ভ্যাকসিন। ঝাড়গ্রামে এদিন দুপুর তিনটে নাগাদ কোভিশিল্ড এসে পৌঁছাল ঝাড়গ্রামে। ভ্যাকসিন গুলিকে জেলা স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন ডিপার্টমেন্টে মজুদ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায় এদিন ঝাড়গ্রামের জন্য ৯৫০০ টি ভ্যাকসিন এসে পৌঁছেছে। ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, সারা রাজ্যের পাশাপাশি প্রথম দিনেই আমাদের ঝাড়গ্রামে ভ্যাকসিন এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ের ৯৪৩৭ জনের নাম রয়েছে। আমাদের এখানে ৯৫০০ টি ভ্যাকসিন এসে পৌঁছেছে। গতকাল থেকেই জেলায় প্রথম পর্যায়ের ভ্যাকসিন দেয়া শুরু হবে। আমরা ভ্যাকসিন দেয়ার জন্য আটটা জায়গা চিহ্নিত করেছি।
Related Articles
আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডা গ্রেফতার উত্তরপাড়ায়।
হুগলি, ১৪ এপ্রিল:-উত্তরপাড়া থেকে আন্তঃজেলা শিশু পাচারকারী চক্রের পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। এদিন ভোরে দক্ষিণ দিনাজপুরের পাতিরাম থানার পুলিশ উত্তরপাড়া থানার পুলিশের সহযোগিতায় উত্তরপাড়ার দ্বারিক জঙ্গল রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে অনিতা ঝুনঝুনওয়ালা নামে এক মহিলা শিশু পাচারকারীকে গ্রেফতার করে। ওই মহিলাকে গ্রেপ্তারের আগে পুলিশ হাওড়া থেকে একটি ২৬ দিনের শিশুকে উদ্ধার করে পুলিশ। শিশু […]
তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধোর বাঁকড়ায়।
বাঁকড়া, ১৫ মার্চ:- বাঁকড়ায় টোটো নিয়ে গন্ডগোল। অভিযোগ, তোলার টাকা দিতে না চাওয়ায় টোটো চালককে মারধর করা হয়। যদিও পুলিশের দাবি, রাস্তা জ্যাম করে টোটো চালানো নিয়ে দু’পক্ষের বচসা থেকেই মারপিট। পুলিশ জানিয়েছে, রাস্তা জ্যাম করে টোটো চালানোর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দু’পক্ষ বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মিশ্র […]
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন যাত্রা শিল্পীরা।
পূর্ব মেদিনীপুর , ৯ নভেম্বর:- করোনার মহামারীতে স্তব্ধ হয়ে গিয়েছিল মানব সমাজ। এর ফলে সমস্ত স্বাভাবিক কাজকর্ম বন্ধ ছিল। এ থেকে বাদ যায়নি সাংস্কৃতিক অনুষ্ঠান গুলিও। কিন্তু আস্তে আস্তে ফের স্বাভাবিক শুরু হয়েছে। শুরু হচ্ছে স্বাভাবিক জীবনের ছন্দ। সেই মত পূর্ব মেদিনীপুরের যাত্রা শিল্পীরা যাতে আবার তাদের অনুষ্ঠানগুলি করতে পারেন তার জন্য আজ তারা দেখা […]








