শিলিগুড়ি ,৮ ডিসেম্বর:- কৃষি আইনের প্রতিবাদে সারাভারত কৃষক সংগঠন গুলির ডাকা বনধ ঠিক তার অপরদিকে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা ১২ ঘন্টা বনধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। এদিন সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় দোকান পাঠ সেভাবে না খুললেও রাস্তায় ছোটগাড়ী চলাচল করেছে অন্যান্য দিনের মত। তবে বেসরকারি যানবাহন না চললেও সরকারি যান চলেছে। বেসরকারি গাড়ী না চলায় সরকারি গাড়ীগুলিতে ভীড় ছিল চোখে পড়ার মত। বনধ কে উপেক্ষা করে পর্যটকদের আনাগোনা দেখা গেল নিউজলপাইগুড়ি স্টেশনে। দার্জিলিং মেল সহ একাধিক ট্রেন ঘন কুয়াশার জন্য দেরিতে চললেও নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছেছে বিনা বাধায়। দীর্ঘ দিন লক ডাউনের পর উনমুক্ত বাতাসে বেড়াতে কোন কার্পন্য করতে চায়না পর্যটকরা। তাই বনধকে আমল না দিয়ে পর্যটকদের গন্তব্য দেখা গেল।
Related Articles
সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথচলা শুরু চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- হুগলি জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে সত্যেন্দ্র নাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের পথ চলা শুরু হল চুঁচুড়ার পিপুলপাতি হুগলি ওম্যান্স কলেজে। মূলত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদেরকে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রশিক্ষণ দিতে এই কোচিং সেন্টারের পথ চলা শুরু হল। এদিন হুগলি ওমেনস কলেজে এই স্টাডি সেন্টারের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলাশাসক দ্বিপা […]
সংসদ ভবনে সাংসদরাও সুরক্ষিত নয়, প্রতিবাদে রাস্তায় তৃণমূল।
হুগলি , ১৩ ডিসেম্বর:- হামলার ২২ বছর পূর্তি আতঙ্ক ফিরল নতুন সংসদ ভবনে। দুপুর ০১:০১ সাংসদ গ্যালারিতে হঠাৎ স্মোক নিয়ে ঝাঁপ! জিরো আওয়ারে দর্শক গ্যালারি থেকে তাণ্ডব, সুরক্ষিত নয় সংসদও! দর্শকাসন থেকে লাফ দিয়ে স্মোক ক্যান থেকে ২জনের স্প্রে, সাংসদ ভবনে সাংসদরাও সুরক্ষিত নয় এমনই অভিযোগ করে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর পৌরসভার সামনে […]
পার বাঁধাতে গিয়ে পুকুরের গ্রাসে রাস্তা , ভয়াবহ ধসের প্রকোপে পান্ডুয়ার বাসিন্দারা !
সুদীপ দাস , ২১ জুন:- ভাঙনের কবল থেকে বাঁচাতে পুকুরের পার বাঁধানোর কাজ শুরু করেছিলো স্থানীয় পঞ্চায়েত। কিন্তু সেই পার বাঁধানোই কাল হলো। বর্তমানে ঢালাই রাস্তা তো গেছেই পুকুরের ভাঙন খেলা বাড়ির চৌকাঠে কড়া নাড়ছে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর পান্ডুয়া পঞ্চায়েত সমিতি কাজিমহল্লা গ্রামের কাজি পুকুরপার এলাকার। এই পুকুর পারে জনা ৫০ পরিবারের বাস। একটা সময়ে […]








