শিলিগুড়ি , ৬ নভেম্বর:- করোনায় আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই মন্ত্রী গৌতম দেব মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তাঁর আরটিপিসিআর টেস্টও করা হবে। দিনদুয়েক আগে পর্যটন দপ্তরের কাজে তিনি কলকাতায় এসেছিলেন। শুক্রবার সকালে উত্তরবঙ্গে ফেরেন মন্ত্রী। এরপর অসুস্থতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শ নেন তিনি। তাঁর অ্যান্টিজেন টেস্টও করা হয়। এবং রিপোর্ট পজিটিভ আসে।
Related Articles
পঞ্চায়েত প্রধানকে হামলার অভিযোগে পুলিশ ফাঁড়ির সামনে রাস্তায় বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া , ৭ নভেম্বর:- হাওড়ার জগদীশপুরের স্থানীয় পঞ্চায়েত প্রধানের উপর হামলার চেষ্টার অভিযোগে লিলুয়া আউট পোস্টের ( পুলিশ ফাঁড়ি ) সামনের রাস্তায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার দাবি আগ্নেয়াস্ত্র নিয়েই শনিবার সকালে দুষ্কৃতকারীরা তাঁর উপর হামলার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্যক্রমে তিনি হামলার ঘটনা থেকে প্রাণে রক্ষা পান। ঘটনার সময় সেখানে লোকজন ছুটে […]
দুয়ারে সরকার প্রকল্প ২৫ শে জানুয়ারি পর্যন্ত চলবে- মুখ্যমন্ত্রী।
কলকাতা ,২১ ডিসেম্বর:- বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প আগামী 25 শে জানুয়ারি পর্যন্ত চলবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের জন্য 71 লক্ষ্য আবেদন জমা […]
ভোট আসে ভোট যায় , কানাইপুর নৈটি রোড নিয়ে নরকযন্ত্রণার সুরাহা হয়না মানুষের।
হুগলি , ২৮ ডিসেম্বর:- ভোট আসে ভোট যায় কিন্তু কোন্নগরের কানাইপুর নৈটি রোড নিয়ে সাধারণ মানুষের নরকযন্ত্রণার কোনো সুরাহা হয়না। সাধারণ মানুষ ভালো রাস্তার বদলে পায় শুধুই প্রতিশ্রুতি। দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে কোন্নগর স্টেশন থেকে পারডানকুনি অবধি গুরুত্বপূর্ণ নৈটি রোড। এই রাস্তা কোন্নগর স্টেশনের একদিকে জিটি রোড ও পারডানকুনি এর দিল্লী […]



