সুদীপ দাস , ১১ অক্টোবর:- এবারে রেলের পেট্রোলিং স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবীতে ধুন্দুমার পান্ডুয়ায়। রবিবার সকাল ৬ টায় বর্ধমান-হাওড়া ডাউন মেন লাইন ধরে পান্ডুয়ায় আসে রেলের স্পেশাল পেট্রোলিং কার। এই ট্রেন মূলতঃ রেল আধিকারিকদের জন্য। যেই ট্রেনে উঠেই দিন দুয়েক ধরে লিলুয়া ও হাওড়ায় রেল পুলিশের ক্ষোভের মুখে পরে যাত্রীরা। অভিযোগ যাত্রীদের মারধরও করা হয়। রবিবার সাতসকালে সেই ট্রেনে উঠতে চেয়েই ধুন্দুমার বাঁধে পান্ডুয়া স্টেশনে। ট্রেনটিকে প্লাটফর্মে ঘিরে ধরেই বিক্ষোভে ফেটে পরে রেলের সাধারন যাত্রীরা। তাঁদের দাবী টিকিট কাউন্টার খুলতে হবে এবং সাধারন ট্রেন দিতে হবে নতুবা এই স্পেশাল পেট্রোলিং কারেই তাঁদের উঠতে দিতে হবে। এই দাবীতে সকাল ৬টা থেকে রেল অবরোধ চলছে পান্ডুয়া স্টেশনে। পাশাপাশি একই দাবিতে হুগলি ও বৈচি স্টেশনেও বিক্ষোভে সামিল হয় যাত্রীরা।
Related Articles
আগামী একুশে জানুয়ারি নিজের তৈরি নতুন দলের আত্মপ্রকাশ করবেন আব্বাস সিদ্দিকী।
হুগলি , ৮ জানুয়ারি:- আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। হুগলির ফুরফুরা আজ এক সম্মেলনে করে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এবারের নির্বাচনে তাদের দল রাজ্যে 60 থেকে 80 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে অন্যএকটি সর্বভারতীয় […]
ডাকাতদলের দেওয়া অষ্টধাতুর সিংবাহিনীর পুজো শুরু চুঁচুড়ার দত্তবাড়িতে।
সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- সালটা ছিল ১৭৪২ কি ৪৩। বর্ধমানের কুরমান পলাশি গ্রামের বাসিন্দা রামচন্দ্র দত্তর বাড়ি থেকে লক্ষ্মী-নারায়নের শালগ্রাম শিলা নিয়ে নেয় সেখানকার তৎকালীন রাজা। এর পর পরই রামচন্দ্রের বাড়িতে ডাকাত পরে। ডাকাতদল ওই বাড়িতে কিছু না পেয়ে একটি অষ্টধাতুর সিংহবাহিনীরূপী দেবি দুর্গার মুর্তি দিয়ে যান। সেসময় বর্গীদের আক্রমনের ভয়ে বর্ধমান ছেড়ে হুগলীর চুঁচুড়ায় […]
“মেয়েরা রাত দখল করো”, কর্মসূচিকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ১৫ আগস্ট:- মেয়েরা রাত দখল করো কর্মসুচি নিয়ে উত্তেজনা ছড়াল চুঁচুড়ায়। প্রতিবাদীদের প্রতিবাদে পিছু হটল তৃণমূল। এ দিন স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালনের আয়োজন করা হয়। সেখানেই আর জি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল এসে উপস্থিত হয়। শুরু হয় উত্তেজনা। যদিও প্রতিবাদীদের […]








