হাওড়া, ৩ অক্টোবর:- প্রশাসনের নির্দেশ অমান্য করে শনিবার হাট বসাতে এসে পুলিশের বাধা পেলেন হাওড়া হাটের ব্যবসায়ীরা। জেলা প্রশাসনের নির্দেশ ছিল কোভিড পরিস্থিতিতে শুধুমাত্র সপ্তাহে একদিন রবিবারেই বসবে হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে শনিবার ভোররাত থেকেই হাট খোলার চেষ্টা করলেন হাওড়া হাটের ব্যবসায়ীরা। পুলিশ সেখানে এসে তুলে দেয় হাট। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়ে দেয় রবিবারেই বসানো যাবে হাট। সপ্তাহে দু’দিন এই মুহুর্তেই হাট বসানো যাবেনা। ব্যবসায়ীদের দাবি, পুরসভার কমিশনারের সঙ্গে কয়েকদিন আগে বৈঠকের সময় উল্লেখ করা হয়েছিল শনি ও রবি এই দু’দিন হাট চালু করা যাবে। তিনি জেলাশাসকের কাছে এনিয়ে রিপোর্ট পাঠিয়ে দেবেন সে কথাও বলেছিলেন। কিন্তু এদিন তারা হাট বসাতে এলে পুলিশ বলপূর্বক হাট তুলে দেয়।
Related Articles
বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা।
হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় […]
কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃনমূল প্রার্থী কাঞ্চন মল্লিক।
হুগলী ,১৯ মার্চ:-কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে পুজো দিয়ে আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী কাঞ্চন মল্লিক। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সম্প্রতি প্রবীর ঘোষাল বিজেপি দলে যোগদান করে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে প্রতিদন্দীতা করছেন। এই […]
MCC এখন BCC তে পরিণত হয়েছে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি , ১১ এপ্রিল:-MCC এখন BCC( বিজেপি কোড অফ কন্ডাক্ট)পরিণত হয়েছে যার জন্য আমি মৃতদের পরিবারের সাথে দেখা করতে যেতে চাইলেও আমাকে আটকে দেওয়া হল । রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনভাবেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন এই ভাবে আমাকে আটকানো যাবেনা। আমি ১৪ তারিখের পর আমি যাব ওই পরিবারের […]



