হুগলি , ২ অক্টোবর:- উত্তর প্রদেশের হাতরস কান্ড নিয়ে উত্তাল সারা দেশের রাজনীতি। যেভাবে উত্তরপ্রদেশের যোগী রাজত্বে একটি অসহায় মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারাদেশ। এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ সন্ধ্যায় হুগলির রিষড়ায় শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই জঘন্য ঘটনার প্রতিবাদে অনুষ্ঠিত হলো একটি মোমবাতি মিছিল। শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিজয় সাগর মিশ্রের নেতৃত্বে মিছিলটি রিষড়া পৌরসভার সামনে থেকে শুরু হয় শেষ হয় জি টি রোড এর সন্ধ্যা বাজারের আম্বেদকর মূর্তির সামনে। আজকের এই মোমবাতি মিছিলে শুধুমাত্র তৃণমূল নেতৃত্বই নয় প্রচুর সাধারণ মানুষও এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। উত্তরপ্রদেশ সরকারের যেভাবে প্রকৃত ঘটনাটা কে চাপা দেয়ার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতিবাদ করেন। আজকের এই মিছিলে বিজয় সাগর মিস্র ছাড়াও উপস্থিত ছিলেন মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, তাপস সরখেল, সুখসাগর মিস্র, শীতল ঘটক সহ অগণিত তৃণমূল কর্মী এবং নেতৃবৃন্দ।
Related Articles
বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল স্কুল ছাত্র।
সুদীপ দাস, ৭ জুন:- বন্ধুদের সাথে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে গেল নবম শ্রেণীর এক স্কুল ছাত্র। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি সংশোধনাগার সংলগ্ন গঙ্গায়। পুলিশ সূত্রে জানা যায় চুঁচুড়া রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার বাসিন্দা বিশ্বজিৎ হালদার কয়েকজন বন্ধুর সাথে সে স্নান করতে গিয়েছিল হুগলি সংশোধনাগার সংলগ্ন গঙ্গায়। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেবে তলিয়ে যায় […]
নিঃশর্তে জমির অধিকার পাবে উদ্বাস্তু কলোনির বাসিন্দারা সহ মতুয়া সম্প্রদায়।
কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মতুয়া সম্প্রদায় সহ রাজ্যের সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দারা নিঃশর্তে জমির অধিকার পাবেন। তাঁদের অস্তিত্ব সংক্রান্ত সমস্যার সমাধান হবে। নাগরিকত্ব নিয়ে তাঁদের যে দাবি সেই দাবিও মান্যতা পাবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার উদ্বাস্তু কলোনির প্রায় ২০০০ পরিবারের হাতে নিঃশর্তে জমির দলিল তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন। […]
জেলে থেকেই তোলাবাজি , রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু।
সুদীপ দাস, ৩ ডিসেম্বর:- জেলে থেকেই তোলাবাজি। জনৈক ব্যাক্তির অভিযোগের ভিত্তিতে বিভিন্ন মামলায় বিচারাধীন থাকা হুগলীর ত্রাস জেলবন্দি রমেশ মাহাতোকে ফের পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলো চন্দননগর কমিশনারেটের পুলিশ। রমেশের সাথে তাঁর চার শাগরেদকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতরা হলো রমেশ মাহাতো, মহঃ সাবীর, সন্তোষ চৌধুরী, রাজকুমার চৌধুরী (চিকুয়া) এবং দেবাশীষ সরকার। এদের মধ্যে […]









