হাওড়া , ২৭ সেপ্টেম্বর:- ফের বদল হয়েছিল মঙ্গলাহাটের দিন। শনিবার রাতের পরিবর্তে রবিবার সকালে বসবে মঙ্গলাহাট এমন ঘোষণা করা হয়েছিল। সেইসঙ্গে স্থায়ী দোকানদারদের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীরাও যাতে কোভিড-বিধি মেনে এখন থেকে হাটে বসতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো আজ রবিবার বসল হাওড়ার মঙ্গলাহাট। ভোর ৪টে থেকে শুরু হয় হাট। হাট চলবে দুপুর ১২টা পর্যন্ত। এদিন থেকেই নতুন এই ব্যবস্থা কার্যকর করা হল। ৬ মাস বন্ধ থাকার পর প্রথমে শনিবার রাত ৯ থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত হাট চালু করা হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের সেই হাটে অনেক দোকানদারই দোকান খোলেননি। কার্যত ফাঁকাই ছিল মঙ্গলাহাট। রাতের পরিবর্তে দিনে হাট বসানোর দাবি জানাচ্ছিলেন ব্যবসায়ীরা। এরপরই রবিবার সকালে হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বভাবতই প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি তাঁরা। ব্যবসায়ীরা যাতে কোভিড বিধি মেনে ব্যবসা করেন পুলিশ প্রশাসনের তরফ থেকে এদিন মাইকে প্রচার করা হয়।
Related Articles
বালিতে এটিএম প্রতারণা চক্রের অন্যতম মূল পান্ডা ধৃত।
হাওড়া, ৩১ আগস্ট:- গত ২৫ আগস্ট একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বালি শাখার ম্যানেজার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন যে কিছু দুষ্কৃতকারী এটিএমের নগদ তোলার অংশে কোনও এক বিশেষ ধরণের ডিভাইস ব্যবহার করে সাধারণ গ্রাহকদের টাকা প্রতারণা করছে। অভিযোগ, গ্রাহকের অজান্তে অর্থ ডিভাইসের পিছনে আটকে যেত এবং পরে সেই টাকা এরা হাতিয়ে নিত। তদন্ত চলাকালীন বৃহস্পতিবার হাওড়ার […]
ভোটের আগে দিলীপ ঘোষের ডাক্তার দেখানো উচিৎ – ত্বহা সিদ্দিকী।
চিরঞ্জিত ঘোষ , ৮ নভেম্বর:- ফ্রান্সের রাষ্ট্রীয় মদতে বিশ্বনবীর অবমাননার প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদী পথসভা হলো ডানকুনিতে। রবিবার ডানকুনি মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে এই ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিল ও প্রতিবাদী পথসভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। এদিন পীরজাদা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দিলীপ ঘোষ কখন […]
শ্রাবণী মেলার আগে শেওড়াফুলিতে ঘাট পরিদর্শনে মহকুমা শাসক, বিধায়ক ও পুরপ্রধানের।
হুগলি, ১০ জুলাই:- শ্রাবণী মেলার আগে শেওড়াফুলিতে ঘাট পরিদর্শনে মহকুমা শাসক,বিধায়ক ও পুরপ্রধানের। শ্রাবণ মাসে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটির বিভিন্ন ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের দিকে রওনা হয়। আগামী ১৭ তারিখ থেকে শুরু। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সপ্তায় লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটি থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে রওনা দেবে। […]








