হাওড়া, ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার শালিমার র্যাম্পে নামার মুখে লরি – উইংগার সংঘর্ষের জেরে মঙ্গলবার রাতে দুর্ঘটনা ঘটে। আন্দুল রোড থেকে কলকাতায় যাওয়ার দিকে একটি লরি টাটা উইঙ্গারকে ধাক্কা মেরে রাস্তার ধারে আটকে যায়। উইঙ্গারের যাত্রীরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। দুর্ঘটনার জেরে আন্দুল রোডে যানজটের সৃষ্টি হয়।ট্রাফিক সূত্রের খবর, মঙ্গলবার রাত ১২টা নাগাদ আন্দুলের দিক থেকে কলকাতাগামী রাস্তায় আসছিল মালবোঝাই লরিটি। লরিটি নারায়ণা হাসপাতাল পেরিয়ে ব্রিজে উঠে ডানদিক ধরে শালিমার ৩ নং র্যাম্পের দিকে নামছিল। ওই সময় আচমকাই একটি উইংগার গাড়ি দ্রুত বেগে লরিটিকে ওভারটেক করে যেতে গেলে লরিটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটিকে নিয়ে রাস্তার ধারে আটকে যায়। গাড়ি দুটিকে বুধবার বেলা পর্যন্ত সরানো যায়নি। লরি থেকে লোহার মাল আনলোড করার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ট্রাফিক সূত্রে জানা গেছে।
Related Articles
তারুণ্যের ব্রিগেডে ছাত্র যুবদের ভিড়।
হাওড়া, ৭ জানুয়ারি:- আজ রবিবার ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কর্মীরা। শহরের জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল আসার কথা। দক্ষিণবঙ্গের দূরের জেলা থেকে ট্রেনে পৌঁছাচ্ছেন সমর্থকরা। হাওড়া স্টেশনেও আসছেন বাম যুব কর্মীরা। Post Views: 365
পুলিশ কর্মীদের সিঁদুর পরানোর প্রতিবাদে তৃণমূলের মিছিল চুঁচুড়ায়।
হুগলি, ৩১ মে:- শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে দুই মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরানোকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। বিজেপির মহিলা কর্মীরা ওই দুই পুলিশ কর্মীকে সিঁদুর পরালে, শনিবার তার তীব্র প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস মিছিল করে। পিপুলপাতি মোড় থেকে শুরু হওয়া এই মিছিলে নেতৃত্ব দেন এলাকার বিধায়ক অসিত মজুমদার। মূলত মহিলা কর্মীরাই এই মিছিলে অংশ নেন। […]
বড় ব্যবধানে রাজস্থানকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন দেখতে নাইটরা
স্পোর্টস ডেস্ক , ২ নভেম্বর:- রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে জিইয়ে রাখল প্লে-অফে যাওয়ার একটা ক্ষীণ আশাও। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে মর্গ্যান-বাহিনীদর ভাগ্য। এদিন কলকাতার রাখা ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩১ রানেই আটকে যায় স্মিথ-বাহিনী। রাজস্থানের হয়ে কিছুটা বলার মতো লড়াই চালিয়েছেন […]





