ব্যারাকপুর , ১৪ সেপ্টেম্বর:- রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী এখনো আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। জেলার পাঁচ মহকুমার মধ্যে শীর্ষে ব্যারাকপুর। তাই এই মহকুমায় কোভিড চিকিৎসার পরিষেবা স্বাভাবিক রাখতে চতুর্থ কোভিড হাসপাতালের উদ্বোধন হলো আজ। খড়দহ বলরাম সেবা মন্দির সেস্ট জেনারেল হাসপাতালকে সারি থেকে পূর্ণ্য কোভিড হাসপাতালে রূপান্তরিত হলো। সোমবার হাসপাতালের উদ্বোধন করেন জেলা শাষক চৈতালি চক্রবর্ত্তী। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাষক আবুল কালাম আজাদ ইসলাম। পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডি সি সেন্ট্রাল আমনদ্বীপ, খড়দহ পৌরসভার পৌর প্রশাসক কাজল সিনহা সহ বিশিষ্ট চিকিৎসকরা। আশি বেডের এই সম্পূর্ণ কোভিড হাসপাতাল চালু হওয়ায় খুশী চিকিৎসক থেকে সাধারণ মানুষ।
Related Articles
হাওড়া থানা এলাকায় মোবাইল দোকানে দুঃসাহসিক চুরি। তদন্তে পুলিশ।
হাওড়া , ৪ মার্চ:- হাওড়া থানার অন্তর্গত হাট লেন ও রামেশ্বর মালিয়া লেন এলাকায় গত ২ দিনে পৃথক দুটি চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, হাট লেনের একটি মোবাইল ফোনের দোকানে বুধবার রাতে চুরি হয় নগদ সহ বেশ কিছু দামি মোবাইল। দোকান মালিক কৃষ্ণ প্রসাদ সকালে ঘটনার কথা জানতে পারেন। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে রাত দুটো […]
মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে।
কলকাতা , ১০ মার্চ:- তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির পায়ে চোট লাগার ঘটনায় নির্বাচন কমিশন স্বতপ্রনোদিত হয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। চব্বিশ ঘন্টার মধ্যে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। এই দিকে এই ঘটনার জেরে ডিজি পি নীরজনয়ন পান্ডে আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার […]
বাজেট পেশ হাওড়া পুরসভায়।
হাওড়া, ২০ মার্চ:- ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ হলো হাওড়া পুরসভায়। এবার মোট ৩৩৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের মতোই পরিকল্পনা অনুসরণ করে এবার বাজেট তৈরি করা হয়েছে বলে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন জানান। তিনি বলেন, গত বাজেটে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছিল ১৩৯ কোটি টাকা। এবছরের বাজেটে সেটা […]




