স্পোর্টস ডেস্ক , ৮ সেপ্টেম্বর:- ব্যাঙ্গালোর ইউনাইটেড সম্প্রতি চার্চিল ব্রাদার্স থেকে ক্যারিবিয়ান ডিফেন্ডার রবার্ট প্রিমাস-কে সই করিয়েছে। উইলিস প্লাজার দেশের এই ডিফেন্ডার গত মরশুমে গোয়ার ক্লাবটির হয়ে আই লিগে দশটি ম্যাচ খেলে দুই গোল করেছিলেন। বছর ২৯-এর এই ফুটবলারটির ত্রিনিদাদ এন্ড টোবাগো, মার্কিন যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান এবং বেলারুশে ক্লাব ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। ত্রিনিদাদ এন্ড টোবাগোর জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে ৬ ফুট ২ ইঞ্চির এই ফুটবলারে ঝুলিতে। এর পাশাপাশি মিনার্ভা পাঞ্জাবের আই লিগ জয়ী দলের সদস্য ঘানার উইলিয়াম ওপোকু এবং চার্চিল থেকে আরো দুই ফুটবলার কুনজাঙ ভুটিয়া ও নিকোলাস ফার্নান্ডেজ-কে দলে নিয়েছে ব্যাঙ্গালোর ইউনাইটেড। উল্লেখ্য করোনা মহামারীর জেরে দ্বিতীয় ডিভিশন আই লিগ মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ার আগে কর্নাটকের এই ক্লাবটি গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল, এবং চূড়ান্ত রাউন্ডে যাওয়াও প্রায় নিশ্চিত ছিলো তাদের। সেই দলটি কেই ধরে রেখে নতুন ফুটবলারে সংযোজন ঘটিয়ে শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলেছে তারা।
Related Articles
বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে পথে নামলো বাংলা পক্ষ।
চিরঞ্জিত ঘোষ, ৮ জুলাই:- বিজেপির বঙ্গ ভঙ্গের প্ররোচনার বিরুদ্ধে বাংলা পক্ষ হুগলি জেলা কমিটির ডাকে রবিবার ডানকুনির মিলন সংঘ মাঠে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেই সমাবেশ থেকে দাবি করা হয় যেভাবে একটা শক্তি বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছে তার বিরুদ্ধে সমস্ত বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। এ ব্যাপারে বলতে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ […]
আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতা , ৩০ জানুয়ারি:- দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর। যার ফলে খানিকটা মুষড়ে পরেছেন রাজ্যের বিজেপি নেতা কর্মীরা। কিন্তু খবর আগামী এক সপ্তাহের মধ্যে একাধিক কর্মসূচি নিয়ে রাজ্যে পা রাখতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফর মূলত সরকারি হলেও দু-একটি রাজনৈতিক কর্মসূচিতেও তাঁকে দেখা যেতে পারে বলে […]
স্কুলের সামনে ট্রান্সফরমারে আগুন থেকে চাঞ্চল্য।
হুগলি , ২৭ জানুয়ারি:- চুঁচু্ড়া বালিকা বানী মন্দির স্কুলের সামনে ট্রান্সফরমারে আগুন থেকে চাঞ্চল্য ছড়াল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। জানা গেছে এদিন দুপুরে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুরসভা ও দমকলে। রাস্তার পাশে ট্রান্সফরমারের তলায় জরো করে রাখা আবর্জনা স্তুপে আগুন থেকে ট্রান্সফরমারে আগুন লেগে যায়। দকমল […]





