স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- সুরেশ রায়নার দেশে ফিরে আসার কারণ নিয়ে শুরু হয় জোর জল্পনা। কখনও পিসেমশাইয়ের মৃত্যু, কখনও আবার হোটেলের রুম অপছন্দ– উঠে আসতে থাকে একের পর এক কারণ। অবশেষে মুখ খুললেন রায়না। তিনি বলেন, ‘‘যখন জৈব বলয় সুরক্ষিত নয়, তখন কেন ঝুঁকি নেব? আমার দু’টো ছোট সন্তান রয়েছে, বয়স্ক মা–বাবা রয়েছে। পরিবারের কাছে ফিরে আসাটাই তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings) আমার কাছে পরিবারের মতো। কিন্তু দুবাইয়ে করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, আর তাই সন্তানদের মুখ মনে পড়তেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।’’ ধোনির সঙ্গে ঝামেলা প্রসঙ্গে রায়না বলেন, ‘‘মাহি ভাই আমার বড় দাদার মতো। এগুলো সবই রং চড়ানো গল্প।’’ এছাড়া তিনি এটাও জানান, আগামিদিনে পরিস্থিতির পরিবর্তন ঘটলে তিনি ফের দলের সঙ্গে যোগ দেবেন। তিনি জানান, ‘‘আমি চিরকাল চেন্নাইয়ের খেলোয়াড়। দুবাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমি ফিরতেও পারি। চেন্নাইয়ের জন্য আমার দরজা সবসময় খোলা।’’
Related Articles
চাকরি দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগে মন্দারমনি থেকে গ্রেফতার দম্পতি।
সুদীপ দাস, ১৩ সেপ্টেম্বর:- চাকরি দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারনার অভিযোগে গ্রেফতার এক দম্পতি। ঘটনা প্রসঙ্গে জানা ভদ্রেশ্বর এলাকার বহু মানুষকে রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই দম্পতি। নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। এরা বেশ কিছুদিন থেকে ভদ্রেশ্বরের কে জি আর এস রোডের কাটাডাংগায় এক আবাসনে বসবাস করত। প্রতারিতরা […]
করোনা নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসায় বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দপ্তর।
কলকাতা, ২৩ নভেম্বর:- করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অন্য রোগের চিকিৎসার উপরেও বাড়তি নজর দিতে চায় স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, জেলা পিছু একটি বা দু’টি কোভিড হাসপাতাল বা ওয়ার্ড চালু রাখা হবে। বাকিগুলি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে দফতরের তরফে। করোনা রোগীদের জন্য চুক্তিভিত্তিক যে সব স্বেচ্ছাসেবক […]
করোনায় মৃত্যুহার বেড়ে চলেছে , শীতের মাসে শ্বাসযন্ত্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পরতে পারে – ডাঃ হর্ষবর্ধন।
কলকাতা , ৯ নভেম্বর:- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ ৯ টি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী, প্রধান সচিব ও অতিরিক্ত মুখ্য সচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন। এই বৈঠকে অন্ধ্রপ্রদেশ, আসাম,পশ্চিমবঙ্গ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা এবং কেরালা যোগ দেয়। কেরালার স্বাস্থ্য মন্ত্রী শ্রীমতি কে কে শৈলজা, আসামের স্বাস্থ্যমন্ত্রী শ্রী পীযূষ হাজারিকা, পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী […]





