কলকাতা , ৩১ আগস্ট:- প্রথম সারির করনা যোদ্ধা হিসেবে কাজ করতে গিয়ে এখনও পর্যন্ত যে সব পুলিশ কর্মী মারা গেছেন বা করনা জয় করে ফিরে এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার ৮ সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করবে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন সংলগ্ন সভাঘর থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে করনা সংক্রমিত হয়ে যে সব পুলিশ কর্মী প্রয়াত হয়েছেন তাদের পরিবার এবং করনা জয় করে যে সব পুলিশ কর্মী ও সাংবাদিক সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের কয়েকজনকে সংবর্ধিত করবেন। এছাড়াও কলকাতা ও রাজ্য পুলিশের নিচু ও মাঝারি স্তরের কর্মীদের উন্নয়নে পুনর্গঠিত পুলিশ কল্যাণ পর্ষদেরও সূচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্য স্তরের পাশাপাশি প্রতি জেলাতেও দিনটি পালন করা হবে।
Related Articles
নদী ও খালের জলে মানুষের জলবন্দি হয়ে পড়ার সমস্যা রুখতে উদ্যোগী সরকার।
কলকাতা, ৫ মার্চ:- বন্যা এবং নদী ও খালের জল উপচে মানুষের জল বন্দি হয়ে পড়ার সমস্যা রুখতে উদ্যোগী হল রাজ্য সরকার। বর্ষা শুরু হওয়ার অনেক আগে থেকেই নদী এবং খাল পলি মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই রাজ্যের বিভিন্ন নদী ও খালের অবস্থা নিয়ে রিপোর্ট তলব করেছে রাজ্যের সেচ দফতর। কোন কোন এলাকায় নদীতে ড্রেজিং […]
নতুন করে খোলার আগে স্কুল সারাতে বিপুল বরাদ্দ রাজ্যের।
কলকাতা, ৫ অক্টোবর:- পুজোর ছুটির পর স্কুল কলেজ খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সেই প্রস্তুতি আরও এক ধাপ এগোল।স্কুল গুলিকে পরিকাঠামো উন্নয়ন এবং মেরামতির খাতে ১০৯ কোটি টাকারও বেশি আর্থিক মঞ্জুরি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। করোনার জেরে বন্ধ থাকা স্কুলগুলি আম্ফান,ইয়াসের ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েও ক্ষয় ক্ষতির মুখে […]
কানাইপুরে নির্যাতিতার বাড়িতে বিকালে কেন্দ্রীয় মন্ত্রী রাতে রাজ্যের।
হুগলি, ২ জুন:- বিকালে নাবালিকার বাড়িতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাতে নাবালিকার বাড়িতে গেলেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। কানাইপুর অঞ্চলেরই বাসিন্দা পরিবহন মন্ত্রী। সেই অর্থে নাবালিকা তার প্রতিবেশী। যেদিন নাবালিকা নিখোঁজ হয় সেদিনই চন্দননগর পুলিশ কমিশনার কে ফোন করে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য বলেন মন্ত্রী। পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাসী […]






