স্পোর্টস ডেস্ক, ১৭ আগস্ট:- ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হোক এমনই দাবি তুললেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা। ধোনির মতো একজন অধিনায়ক যিনি দেশকে দুটো বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন, টেস্টে ভারতকে এক নম্বরে তুলেছিলেন। তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি তুললেন পিসি শর্মা। টুইটে তিনি লিখেছেন, “বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেটকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, “দেশের রত্ন” মহেন্দ্র সিং ধোনিকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।” ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং রাজীব গান্ধী খেলরত্ন সম্মানে ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একমাত্র ক্রিকেটার হিসেবে ভারত রত্ন পেয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। উল্লেখ্য অবসরের পরেই মহেন্দ্র সিং ধোনির সাত নম্বর জার্সি সংরক্ষণের জন্য বিসিসিআই-এর কাছে প্রচুর আবেদন জমা পড়েছে। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভারতীয় ক্রিকেট বোর্ড কি ধোনির সাত নম্বর জার্সিরও অবসর ঘোষণা করবে! সেটাই এখন দেখার।
Related Articles
অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে।
কলকাতা , ৯ নভেম্বর:- অবশেষে বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালু হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে বহু মানুষ কাজের প্রয়োজনে কলকাতা আসতে পারেননি। তাঁরা এবার আসবেন। তাই শিয়ালদা ,হাওড়া বালিগঞ্জ, উল্টোডাঙ্গা সহ বিভিন্ন স্টেশন থেকে মানুষ যাতে সহজে শহরের প্রাণ কেন্দ্রে আসতে পারে, তার জন্য বাস সার্ভিস স্বাভাবিক করার চেষ্টা করা করছে রাজ্য সরকার। […]
পুলিশ বিজেপির ধর্না মঞ্চ খুলে দেওয়ায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরে।
রায়গঞ্জ , ২২ জুলাই:- পুলিশ জোরজবরদস্তি করে বিজেপির ধর্না মঞ্চ খুলে দেওয়ায় চাঞ্চল্য দেখা গিয়েছে রায়গঞ্জ শহরে। চোপড়া কান্ডে পুলিশ ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদ, ওই কিশোরীর খুনের দোষীদের শাস্তি ও বেছে বেছে দলের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের জেলা কার্যালয়ের সামনে চলতে থাকা ধর্নামঞ্চ এদিন পুলিশ খুলে দেয়।এদিন দুপুর ২ টো নাগাদ […]
চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত।
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়ে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য তৈরি […]






