ধরমপুর , ৬ আগস্ট:- বেআইনি মদ দোকানের বিরুদ্ধে অভিযানে এলাকার মহিলারা । বেআইনি মদ দোকানে গিয়ে ভাঙ্গচুর চালালো এলাকার মহিলারা । ঘটনাটি চন্দ্রকোনা ২ নং ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের ধরমপুর এলাকার । অভিযোগ , দীর্ঘ দিন ধরেই ধরমপুর এলাকায় রাজ্যসড়কের ধারে থাকা বেশকিছু দোকানে চলছিল অবৈধ ভাবে মদ ব্যবসা । মদ দোকানগুলি থেকে প্রতিদিনই ছড়াচ্ছিল অশান্তি , মারপিটের মতো ঘটনাও ঘটে । সম্প্রতি ধরমপুর এলাকায় একটি দোকানে মদ বিক্রিকে কেন্দ্র করে মারধরের মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ । এনিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল এলাকাবাসীদের মধ্যে , প্রশাসনে জানিয়ে কোনও পদক্ষেপ না নেওয়া হলে বাধ্য হয়ে এলাকার মহিলারা এক জোট হয়ে লাঠিসোঁটা নিয়ে বৃহস্পতিবার বেশকয়েকটি দোকানে অভিযান চালায় , ভাঙ্গচুর করা হয় একটি দোকানেও । আগামী দিনে ফের ওই চা দোকান , ভুষি দোকানের আড়ালে মদ ব্যবসা চললে আরও বড় ধরনের পদক্ষেপ নেবে এলাকার মহিলারা এমনটাই তাদের হুঁশিয়ারী । এদিন মদের বিরুদ্ধে মহিলাদের অভিযানকে ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা।
Related Articles
মিড-ডে মিলের অযোগ্য খাবার, প্রতিবাদে ভাত-আলু ফেলে বিক্ষোভ।
হুগলি, ৯ অক্টোবর:- মিড-ডে মিলের খাবার অযোগ্য। প্রতিবাদে অঙ্গনওয়াড়ির সামনে ভাত-আলু ফেলে বিক্ষোভ অভিভাবকদের। চুঁচুড়ার চকবাজার কাঠগোলা লেনের ঘটনা। সেখানে একটি ক্লাবে চলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সোমবার বাড়িতে খাবার নিয়ে যায় অনেকে। দুপুরে সেই খাবার খেতে গিয়ে দেখা যায় শুধু ভাত আর একটি করে ছোট আলু দেওয়া […]
বিতর্ক ও আন্দোলনের মাঝেই শুরু প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া।
কলকাতা, ২১ অক্টোবর:- বিতর্ক ও বহু আন্দোলনের মাঝে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। যদিও ২০১৪ টেট উত্তীর্ণ […]
২০১৪ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথি সিবিআই দপ্তরের জমা করলেন হুগলি শিক্ষা সংসদের সভাপতি।
হুগলি, ১ মে:- সিবিআইয়ের কাছে ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত নথিপত্র জমা করলেন হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি শিল্পা নন্দী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির তলব করায় সোমবার সকালে নিজাম প্যালেস যান তিনি। যদিও সে সময় তাঁকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে মন্তব্য করেননি হুগলি জেলার সংসদ সভাপতি। পরে তিনি জানান, বিচারাধীন হওয়ায় এ বিষয়ে […]









