স্পোর্টস ডেস্ক , ৫ আগস্ট:- করোনা ভাইরাসের জন্য উদ্ভুত পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর আর কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হয়নি । ফলে নাদালেরও আর একটা গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়নি। যুক্তরাষ্ট্র ওপেনে নামলে নাদালের সামনে একটা সুযোগ ছিল । কারণ ফেডেরার আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন । কিন্তু শেষ পর্যন্ত নাদালও নিজের নাম তুলে নিলেন যুক্তরাষ্ট্র ওপেন থেকে । যুক্তরাষ্ট্র ওপেন থেকে নামই তুলে নিলেন তিনি । বুধবার তাঁর এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন স্পেনীয় মহাতারকা । দুই কিংবদন্তি টেনিস তারকা যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে যাওয়ায় ১৯৯৯ সালের পরে এই প্রথম ফেডেরার-নাদাল ছাড়া কোনও গ্র্যান্ড স্ল্যাম হবে। সোশ্যাল মিডিয়ায় নাদাল বলেছেন, ‘‘এ বারের যুক্তরাষ্ট্র ওপেন আমি না খেলারই সিদ্ধান্ত নিয়েছি । অনেক ভেবে চিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছি। করোনাভাইরাস এখনও আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। বিশ্বের অবস্থা মোটেও ভাল নয় । প্রতি দিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । মনের ডাকে সাড়া দিয়েই যুক্তরাষ্ট্র ওপেন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’’
Related Articles
চুরির ঘটনা বেড়েই চলেছে আরামবাগে , ক্ষোভ স্থানীয়দের।
আরামবাগ, ৩০ অক্টোবর:- আবারো হুগলির আরামবাগ শহরে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। বেশ কয়েকমাস ধরেই আরামবাগ শহরে চুরির ঘটনা বেড়েই চলেছে। এই নিয়ে ক্ষোভ এলাকার মানুষজনদের। তার ব্যতিক্রম হল না শনিবার। আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন তালপুকুর এলাকার একটি বাড়ি থেকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে তালপুকুর সংলগ্ন বাড়িটির লোহার […]
টি-২০ বিশ্বকাপ ভারতে না হলে ব্যাক-আপ ভেন্যু দুই দেশ৷
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হবে নির্ধারিত সময়ে ৷ আইসিসি আগেই এমনটা জানিয়েছে ৷ তবে ভারত বিশ্বকাপ আয়োজন করতে না-পারলে তা চলে যেতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ ২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের পাশাপাশি ব্যাক-আপ হিসেবে দ্বীপরাষ্ট্র এবং মরু শহরকে রাখছে আইসিসি ৷ গত সপ্তাহে আইসিসি […]
হুগলিতে ছয় পঞ্চায়েত ত্রিশঙ্কু, দলে ফেরার দরজা বন্ধ থাকলেও ভরসা সেই নির্দল রাই।
হুগলি, ১৩ জুলাই:- হুগলি জেলায় ছয়টি গ্রাম পঞ্চায়েতের ভাগ্য অনিশ্চিত।হুগলি জেলায় পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর একের পর এক পঞ্চায়েতে দেখা গেছে ঘাস ফুল ফুটতে। বিরোধী শিবিরে রীতিমত ধস হুগলি জেলায়। কিন্তু এখন খবরের শিরোনামে হুগলি জেলার ছয়টি গ্রাম পঞ্চায়েত। কারণ হুগলি জেলায় ভোটের ফল বেরোনোর পর ত্রিশঙ্কু হয়েছে ছয়টি পঞ্চায়েত। এই পঞ্চায়েত গুলির মধ্যে […]








