শিলিগুড়ি , ৪ আগস্ট:- ধুলোয় অতিষ্ঠ হয় এদিন শিলিগুড়ির আদূরে ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান কাঠামাবাড়ির বাসিন্দারা । যদিও স্থানীয়দের অভিযোগ যে এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন অনেক গাড়ি চলাচল করে এবং ধুলোর কারণে তাদের ব্যাপক সমস্যা হচ্ছে। এমনকি খাবারের মধ্যে ধুলো পড়েছে। এর ফলে অনেকের শরীরও খারাপ হয়েছে। এর পাশাপাশি তারা আরও বলেন যে অনেকবার এই বিষয়ে বলা হয়েছে তা সত্বেও কেউ কোন পদক্ষেপ নেয়নি । অবশেষে বাধ্য হয়ে এদিন অবরোধ করেছেন । তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত ওই রাস্তায় জল দেওয়া হচ্ছে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না । অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ স্থানীয়দের সাথে কথা বলেন। এবং পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা । এই অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যদিও পরে পুলিশি তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
Related Articles
ডাকাতির ছক বানচাল করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্টাপোল থানার পুলিশ
উঃ২৪ পরগনা,১ ডিসেম্বর:- ডাকাতির ছক বানচাল করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্টাপোল থানার পুলিশ উত্তর ২৪পরগনা পেট্টাপোল থানার পুলিশ l শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিদাসপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে ইউনুস মন্ডল , বিক্রম বিশ্বাস, লাল্টু দাস নামে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে l ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে […]
পাঞ্জাবের ঠান্ডা চিন্তা ভিকুনার।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ জানুয়ারি:- দল হিসেবে পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । তাদের বিরুদ্ধে লুধিয়ানায় ম্যাচ বের করা সবসময় কঠিন চ্যালেঞ্জ । তবে কিবুর দলও টানা চারটে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী । তাই লুধিয়ানায় যেকোনও চ্যালেঞ্জের জন্যে দল তৈরি, এমনই বলছেন বাগান কোচ কিবু ভিকুনা । পাঞ্জাবের ঠান্ডা ভালো ফুটবলের পক্ষে প্রতিবন্ধক হতে পারে । কিবু ভিকুনা […]
দুই প্রধানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৬ আগস্ট:- কলকাতার তিন বড় ক্লাবের বিপদে-আপদে বরাবর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দিয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। খেলা হবে দিবস উপলক্ষে নব রূপে সজ্জিত মোহনবাগান ক্লাবের তাঁবু ও ড্রেসিংরুমের উদ্বোধন করে তিনি মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা […]







