স্পোর্টস ডেস্ক , ২৮ জুলাই:- চলতি বছরের আইপিএল আয়োজনের জন্য আরব আমিরশাহীকে স্বীকৃতি পত্র পাঠিয়ে দিল বিসিসিআই। ফলে আইপিএল কোন দেশে তা নিয়ে আর কোনও সংশয় রইল না। আইপিএলের ব্যবস্থাপনা নিয়ে দুই বোর্ডের মধ্য কথা হচ্ছে বলেও জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। খুব শীঘ্র এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্যাটেল। ২০১৪ সালের আইপিএলের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সবকটি ম্যাচই সফল ভাবে আয়োজন করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড বা ইসিবি। সে কথা মাথায় রেখেই আরবকে এতবড় দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিসিআই । গভর্নিং কাউন্সিলের বৈঠকের আগেই আইপিএলের আংশিক সূচি কার্যত ঘোষণা করে দিলেন চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে। প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। মোট ৫১ দিনের টুর্নামেন্ট হতে চলেছে। তাতে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানানো হয়েছে।
Related Articles
মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই এর।
কলকাতা , ২৬ সেপ্টেম্বর:- রাজ্যের মিষ্টির দোকানে তৈরি মিষ্টির মেয়াদ বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে মিষ্টিতেও তার মেয়াদ বা একসপায়ারি ডেট উল্লেখ করতে হবে বলে খাদ্য সামগ্রীর মান নিয়ন্ত্রক সংস্থা FSSAI জানিয়েছে। ইতিমধ্যেই ফুড সেফটি কমিশনারের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্যাকেটজাত […]
মাকে খুনের অভিযোগে যাবজ্জীবন ছেলের।
হুগলী, ১ অক্টোবর:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুগলির কানাগড় এলাকায় বসবাস করতেন জোৎস্না তেওয়ারি তার পরিবারকে নিয়ে। ২০১৭ সালের ২৪ শে ডিসেম্বর রাত নটা নাগাদ জোৎস্নার ছেলে রাজু তার মার সঙ্গে জায়গা জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়া অশান্তি শুরু করে। সেই সময় হঠাৎ রাজু তার মাকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে গুলি […]
হাওড়ায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
হাওড়া, ২৮ অক্টোবর:- পথ দুর্ঘটনা কমাতে হাওড়া সিটি পুলিশ ট্রাফিক বিভাগ এর তরফ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি নেওয়া হল। সাধারণ মানুষকে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে মঙ্গলবার এই ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি নিয়েছিল হাওড়া রেল স্টেশন ট্রাফিক গার্ড। হাওড়ার ওল্ড এবং নিউ কমপ্লেক্সের সামনে পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী এবং […]




