কলকাতা , ২৭ জুলাই:- আজ সকালে দমদম দেবী নিবাস রোডের দেবী কমপ্লেক্সের ছয়তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা আলপনা দাস(৬২)। মেয়ের বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি । আলপনা দাস এর জামাই ফিশারি ডিপার্টমেন্টের আধিকারিক । এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে । পৌঁছেছে দমদম থানার পুলিশ । কি কারণে আত্মহত্যা করল সমস্ত ঘটনা খতিয়ে দেখছে। তবে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে সেটা নিয়ে ধন্ধে পুলিশ। ওই আবাসনের বাসিন্দাদের দাবি , এদিন সকালে বিকট শব্দ পেয়ে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখনই দেখতে পান ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ। তিনি মেয়ে জামাইয়ের কাছে কয়েকদিন ধরেই ছিলেন । বৃদ্ধার জামাইয়ের দাবি , এদিন সকালেও তিনি চা বানিয়ে খাইয়েছিলেন তাঁকে । এরপর কিভাবে এমন হল কিছুই বুঝতে পারছেন না। পরিবারের দাবি , আত্মহত্যা নয় , নিছক দুর্ঘটনা । তবে তিনি ৬ তলা থেকে কিভাবে পড়ে গেলেন নাকি আত্মহত্যা করলেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
Related Articles
ফুলশয্যার ভোরে আত্মঘাতী বর।চাঞ্চল্য হাওড়ার শালিমারে।
হাওড়া, ১০ ডিসেম্বর:- ফুলশয্যার ভোরে আত্মঘাতী হলো বর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমার এলাকায়। হাওড়ার শালিমার এলাকার যুবক আদর্শ সাউয়ের সঙ্গে গত ৭ ডিসেম্বর বিবাহ হয়েছিল ব্যারাকপুরের বাসিন্দা বর্ষা কুমারীর। দেখাশোনা করেই তাদের দু’জনের বিয়ে ঠিক করেছিলেন পরিবারের লোকজন।পেশায় গাড়ি চালক আদর্শ সাউয়ের এই বিয়েতে সম্মতিও ছিল বলে পরিবারের লোকেদের দাবি। ধুমধাম করেই তাদের […]
আমফানে ক্ষতিগ্রস্থদের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত প্রধানকে বহিষ্কৃত করলো তৃণমূল।
চিরঞ্জিত ঘোষ , ২০ জুন:- আমফান ঝড়ে ক্ষতিগ্ৰস্থ বাড়ির তলিকায় চন্ডীতলা -২র অধীন গরলগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ সিংহ নিজের ফোন নাম্বার দেওয়ায় এবং ক্ষতিপূরনের তালিকায় নিজের স্ত্রীর নাম দেওয়ায়, দলের মধ্যেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে শাসক দল তৃনমূল। এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধীরা সমালোচনায় সরব হয়েছে। তারপরেই প্রশাশন তৎপর হতে নিজের স্ত্রীর নাম সহ মোট […]
দিনে দুফুরে গঙ্গা পাড়ে বৃক্ষনিধন, ভাঙ্গনের আশঙ্কায় চুঁচুড়াবাসী।
হুগলি, ২৪ জানুয়ারি:- মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া জোড়াঘাটের কাছে একটি পার্কের ভিতরে থাকা কয়েকটি গাছের ডাল-পালা ছাঁটার কাজ চলছিল। অভিযোগ সুযোগ বুঝে কাঠুরিয়ারা গঙ্গাপাড়ে থাকা বেশ পুরনো কয়েকটি গাছ গোড়া থেকে কেটে ফেলে। গাছের সেই অংশগুলিই নিয়ে যাওয়ার সময় বাধা দেয় স্থানীয়রা। শুরু হয় বাগবিতন্ডা। ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। তিনি বলেন, আমি […]








