হুগলি , ২৪ জুলাই:- এলাকা জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার । বর্তমানে করোনার গ্রাস উর্দ্ধমুখী । হুগলি জেলায় রিষড়া পুরসভা এলাকাও তার ব্যাতিক্রম নয়। প্রতিদিনই এই পুর এলাকা থেকে কমবেশী আক্রান্তের খবর মিলছে । করোনার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে বর্তমানে বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াও । বিগত কয়েকবছর ধরে বর্ষায় শ্রীরামপুর পুর এলাকা লাগোয়া এই রিষড়া পুরসভা এলাকাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে । করোনা ও ডেঙ্গু এই দুই ঠেকাতে দরকার এলাকা জীবানুমুক্ত করা। গোটা পুর এলাকায় সেই কাজ এতদিন সাধারন পিঠে বাঁধা স্প্রে মেশিনেই করা হতো । কিন্তু তা যথেষ্ট সময়সাপেক্ষ । তাই পুরসভাতেই নষ্ট হতে বসা কিছু ই-রিক্সায় নিজেদের মস্তিষ্কপ্রসূত প্রযুক্তি ব্যাবহার করে এলাকা স্যানিটাইজেশনে নামলো রিষড়া পুরসভা । এবিষয়ে এই পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী বলেন আমাদের এই মেশিনের সাহায্যে প্রতিদিন আরও বেশী করে এলাকা আমরা স্যানিটাইজ করতে পারবো। পাশাপাশি একই মেশিনের সাহায্যে আমরা এলাকায় ডেঙ্গু নিরোধক তেলও স্প্রে করতে পারবো।
Related Articles
তৃণমূলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বালি থানায় অভিযোগ দায়ের।
হাওড়া , ২ এপ্রিল:- হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে বালি থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার রাতের অন্ধকারে ফেস্টুন ছিঁড়ে তা গাড়িতে করে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই নিয়ে উত্তেজনা ছড়ায় বালির দেওয়ানগাজী রোড, রামনবমীতলা লেন এলাকায়। জানা গেছে, বালি কেন্দ্রের তৃণমূল […]
স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকের অনুত্তীর্ণ ছাত্রীরা।
হাওড়া, ২৪ জুলাই:- গতকাল আন্দুলের পর এবার হাওড়ার জগৎবল্লভপুর। আজ সকালে বিশালাক্ষ্মীতলা হাই স্কুলে তালা ঝোলালো উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ ছাত্রীরা। বিক্ষোভে সামিল হন ছাত্রীদের অবিভাবকরাও। জানা গেছে, ওই স্কুল থেকে ১১৭ জন পরীক্ষা দিয়েছেন। ৩৭ জনকে ফেল করানোর অভিযোগেই শুরু হয়েছে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। Post Views: 350
থানার লকআপের তালা ভেঙে পগারপার খুনের অভিযুক্ত দুই যুবক।
হাওড়া, ২১ আগস্ট:- নিরাপত্তার নজরদারি এড়িয়ে থানার লকআপের তালা ভেঙে পগারপার বন্ধুকে খুনের অভিযোগে অভিযুক্ত দুই যুবক। এই ঘটনায় হাওড়ার শালিমার জিআরপি’তে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সতর্ক করে দেওয়া হয়েছে সব থানাকে। রবিবার ভোরে থানার লকআপের তালা ভেঙে পালায় বন্ধুকে খুনের অভিযোগে ধৃত ওই দুই অভিযুক্ত। এদিন ভোরে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়ার শালিমার […]







