হুগলি , ১৪ জুলাই:- করোনা আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো কানাইপুর পোস্ট অফিস।মঙ্গলবার নোটিশ লাগিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী দশ দিন বন্ধ থাকবে পোস্ট অফিস।কানাইপুরে সংক্রমণ বাড়ছে করোনার।পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো অবধি কানাইপুরে আক্রান্ত হয়েছে ২১ জন। এবার পোস্ট অফিস এলাকায় করোনা আক্রান্তের হদিস মিলতে বন্ধ করে দেওয়া হলো পোস্ট অফিসের কাজ।পাশাপাশি শ্রীরামপুর পৌরসভার ট্যাক্স বিভাগের এক কর্মীর করোনা পজেটিভ রিপোর্ট আসতেই বাকি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে । পৌরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় কে তারা বিষয়টি জানালে তড়িঘড়ি সাত দিনের জন্য পৌরসভা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সূত্রের খবর আক্রান্ত ওই কর্মী বেশ কয়েকদিন ধরেই জ্বর , শ্বাসকষ্টে ভুগছিলেন । লালারস পরীক্ষার পর আজ তার পজেটিভ রিপোর্ট আসে।
Related Articles
লাইনচ্যুত বাগনান লোকাল, অফিস টাইমে প্রাণে রক্ষা যাত্রীদের।
হাওড়া, ৬ ডিসেম্বর:- লাইনচ্যুত ৩৮২০২ বাগনান-হাওড়া লোকাল। সকালে অফিস টাইমে অল্পের জন্যে প্রাণে রক্ষা যাত্রীদের। জানা গেছে, বেলাইন হয় ওই লোকালের একটি বগি। আজ বুধবার সকালে হাওড়া স্টেশনে ঢোকার মুখে ৫ নং কামরা লাইনচ্যুত হয় বলে জানা গেছে। টিকিয়াপাড়ার কাছে হাওড়ার ১৪ নম্বর প্লাটফর্মে ঠিক ঢোকার মুখেই লাইনচ্যুত হয় ওই ট্রেনটি। সকাল ৯টা ৩৫ মিনিট […]
খোদ মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধনের বছরপার, শিল্পীহীন অন্ধকারে চন্দননগরের “আলো হাব”!
সুদীপ দাস, ৮ ফেব্রুয়ারি:- ২০২১-এর ৮ই ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হয় চন্দননগরের আলোর হাবের। দিনটি বেশ ঘটা করেই পালিত হয়েছিল চন্দননগরের ৩১ নম্বর ওয়ার্ডে কে.এম.ডি.এ পার্কে। এই পার্কে একপাশেই রয়েছে সুবিশাল আলো হাবের ভবন। কথা ছিলো চন্দননগরের আলোকশিল্পীরা এই হাবেই তাঁদের ব্যাবসা স্থাপন করবেন। সেইমত ৫০ টির বেশী ঘরও তৈরী হয়েছিলো ভবনে। কিন্তু উদ্বোধনেই […]
সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল-এর মোকাবেলায় রাজ্য বিদ্যুৎ দপ্তর।
কলকাতা, ২০ মে:- সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল-এর মোকাবিলায় আসরে নেমেছে রাজ্য বিদ্যুৎ দফতর। মঙ্গলবার এই নিয়ে বিদ্যুৎ উন্নয়ন ভবনে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকরা। বৈঠক থেকে বিদ্যুৎমন্ত্রী দফতরের সমস্ত স্তরের আধিকারিকদের রিমাল-এর মোকাবিলায় […]









