স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- কোপা ইটালিয়ার ফাইনালে স্বপ্নভঙ্গ সিআর সেভেনের। রোনাল্ডোর ক্যারিয়ারে যা নেই সেটাই দেখতে পেল জুভেন্টাসে এসে। বুধবার রাতে কোপা ইটালিয়ার ফাইনালে নাপোলির বিপক্ষে হারের পর তার ইতিহাসে প্রথমবারের মত টানা দুই ফাইনাল ম্যাচ হারতে হল। নাপোলির বিপক্ষে মাঠে নেমেছিল জুভেন্টাস। এই ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গিয়ে ৪-২ গোলে হেরে যায় জুভেন্টাস। পেনাল্টি মিস করেন দিবালা ও দানিলো। ম্যাচে রোনাল্ডো তিনটি শট নিয়েছিল যার মধ্যে একটি ছিল টার্গেটে। তবে পেনাল্টিতে শট নেয়া হয়নি তার। গত বছর শেষ দিকে লাজিওর বিপক্ষে সুপার কোপা ইতালিয়ানা এর ফাইনালে হারের পর এবার নাপোলির বিপক্ষে আরেকটি ফাইনাল হারল তারা।
Related Articles
শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- মাধ্যমিকের শেষ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরু সকাল দশটায়, তার আগেই পরীক্ষা কেন্দ্র গুলোতে সময়মত প্রবেশ করছে পরীক্ষার্থীরা। হুগলি জেলায় এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ৪৩,৬১৪ জন। ছাত্র ২০,১০৩ ছাত্রী ২৩,৫১১ জন। ১২০ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাধ্যমিকের মতই উচ্চমাধ্যমিকে, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, মোবাইলের মত ইলেকট্রনিক […]
রাজ্য সরকারি কর্মীদের বেতন প্রক্রিয়া মসৃণ করতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।
কলকাতা, ৫ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের অনলাইনে বেতন সংক্রান্ত প্রক্রিয়া আরো মসৃণ করতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমে (এইচআরএমএস) কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন আর্থিক বছরের শুরু থেকেই এইচআরএমএসে সাতটি নতুন ব্যবস্থা যুক্ত করার কথা অর্থ দফতরের তরফে জানানো হয়েছে। এতে কর্মীদের বেতন ব্যবস্থা পরিচালনা অনেক মসৃণ হবে। কোনও অফিসে কর্মীর বদলি, চাকরি সমাপ্তি হলে […]
প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দজি মহারাজ।
হাওড়া,২ এপ্রিল:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজের জীবনাবসান হয়েছে। শনিবার সন্ধ্যা ৬:৫০ মিনিট নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মঠ সূত্রের খবর, তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। আজ রবিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁর মরদেহ বেলুড় মঠের কালচারাল হলে শেষ […]






