হুগলি , ১৭ জুন:- রাজ্য পরিবহণ দফতরের উদ্যোগে আজ থেকে তারকেশ্বর থেকে কলকাতা চালু হলো বাসের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। আজ দুটি বাস যথাক্রমে একটি আটটায় এবং একটি সাড়ে আটটায় কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পরিবহণ দফতরের আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন তারকেশ্বর পৌর প্রশাসক স্বপন সামন্ত ও তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু ও লোকাল তৃণমূল নেতৃত্বে, এদিন সবুজ পতাকা উড়িয়ে বাসটি শুভ সূচনা করেন পৌর প্রশাসক স্বপন সামন্ত। টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু এবং পৌরনিগমের আধিকারিকরা। যাত্রীদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায় । কিছু যাত্রী র বক্তব্য বাস গুলি সঠিক সময় চালু হয়েছে। যদিও কিছু যাত্রী বক্তব্য বাস গুলি আর আধঘন্টা আগে অর্থাৎ একটি সাতটা আর একটি সাড়ে সাতটার মধ্যে যদি চালু করা হয় তবে ভাল হয়। তাহলে খুব ভালো হয় বলে জানান তারা।
Related Articles
আগামী রবিবার থেকে পাড়ায় পাড়ায় শুরু হবে কোভিড ভ্যাক্সিনের ক্যাম্প।
কলকাতা, ১০ ডিসেম্বর:- আগামী রবিবার থেকে পাড়ায় পাড়ায় শুরু হবে কোভিড ভ্যাক্সিনের ক্যাম্প। যা পরিচালনা করবে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা পুরসভার মধ্যে যারা বসবাস করেন তাঁদের জন্যই মূলত এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। যাদের একটা টিকা বাকি আছে তাঁদের এই টিকা দেওয়া হবে। আগামী ১৯ শে ডিসেম্বর হবে কলকাতা পুরসভার নির্বাচন,তার সাতদিন […]
হনুমানের আক্রমণে কার্যত গৃহবন্দী শঙ্করহাটি এলাকার মানুষ।
হাওড়া, ৮ জুলাই:- হনুমানের আক্রমণে কার্যত গৃহবন্দী শঙ্করহাটি এলাকার মানুষ। হাওড়া জগৎবল্লভপুরের শঙ্করহাটি-১ গ্রাম পঞ্চায়েতের বল্লভবাটি এলাকা জুড়ে হনুমানের তান্ডবে এখনও পর্যন্ত আক্রান্ত কম করে ১৫ জন। এলাকায় হনূমান ধরার ফাঁদ পাতা হলেও এখনও পর্যন্ত ধরা পড়েনি হনুমান। এলাকার মহিলা থেকে শিশুরা আক্রান্ত হচ্ছে রোজ। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। ফাঁদ পাতা ছাড়া কিছুই […]
মেয়ের সংসার ভেঙে মা পালালো জামাইয়ের সাথে।
হাওড়া, ২০ ডিসেম্বর:- বিবাহ-বহির্ভূত সম্পর্কের জের। লিলুয়ায় মেয়ের সংসার ভেঙে মা পালিয়ে গেলো জামাইয়ের সাথে। বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে হাওড়া লিলুয়ায় শাশুড়ী বাড়ি থেকে নিয়ে পালালো জামাইয়ের সঙ্গে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লিলুয়ার জগদীশপুর বিশ্বাসপাড়ায়। পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ে হয়েছিল তারাপীঠের কাছে রামপুরহাটে। কিন্তু জামাই সেরকম ভালো কাজকর্ম করতেন না বলে শ্বশুরমশাই তাকে বাড়িতে […]






