স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা আবহে দীর্ঘদিন পর মাঠে ফিরেছে স্প্যনিশ লা লিগা। দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন ফুটবলাররা। আবার খেলতে হবে ঘনঘন ম্যাচ। তাই খেলোয়াড়দের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি থাকছে। থাকছে ইনজুরির শঙ্কা। কিন্তু মরসুমের এই সময়ে ইনজুরিতে খেলোয়াড় হারানো মানে দলের বিপদ। তাই খেলোয়াড়রা যাতে ইনজুরিতে না পড়ে সেজন্য রোটেশন করে খেলানোর ইঙ্গিত দিয়েছেন বার্সা কোচ সেতিয়েন। তিনি বলেন, আমার পরিকল্পনা হল খেলোয়াড় পরিবর্তন করা। লেগানসের বিপক্ষে ম্যাচে সেটা করা হবে। তিনি আরও বলেন, “আমি মরসুমের শেষ পর্যন্ত আমার খেলোয়াড়দের ফ্রেশ রাখতে চাই। যাতে এক মিনিটের জন্যও তাদের পারফর্মেন্সে ফিটনেসের প্রভাব না পরে। আমরা ইনজুরি এড়াতে চাই এবং নিশ্চিত করতে চাই যাতে খেলোয়াড়রা সতেজ থাকে।”
Related Articles
দেশের হয়ে সোনা জয় করে ফিরলো মহিলা খোখো দলের সর্বকনিষ্ঠ সদস্যা ঈশিতা।
হুগলি,৯ ডিসেম্বর:- একটা সময়ে নিজের মেজো মেয়েকে মাঠে নিয়ে গেলেও ছোট মেয়েকে মাঠের পাশেই বসিয়ে রাখতেন মা। সেই মেয়েই দেশের হয়ে সোনা জয় করে ফিরলো। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা খোখো দলের সর্বকনিষ্ঠ সদস্যা ঈশিতা বিশ্বাসকে নিয়ে উচ্ছ্বাসে মাতলো তার ক্লাব চুঁচুড়ার কোদালিয়া সংঘের সদস্যরা। আজ হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে হুগলি […]
অবশেষে গঙ্গাসাগরে এসে পৌছালো ভারতীয় সেনাবাহিনীর নিথর দেহ।
দ:২৪পরগনা,৫ এপ্রিল:- সেনাবাহিনীতে কর্তব্যরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের। মৃত ভারতীয় সেনা দেবব্রত মাইতি (৩৬)। তিনি দক্ষিণ 24 পরগনার গঙ্গা সাগর থানা এলাকার দক্ষিণ হারাধন পুরের বাসিন্দা ছিলেন।জানা যায়, উত্তরাখণ্ডে কর্তব্যরত অবস্থায় ৩রা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি। এর পরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই মৃত্যু হয় […]
বিধানসভায় নিয়ম মেনে সকলকে চাকরি দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- নিয়ম মেনে উপযুক্ত প্রার্থীদের চাকরি দেবে রাজ্য সরকার।এ ব্যপারে কোনও বাধা মানা হবেনা বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর আলোচনার শেষে জবাবী ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ছেলে মেয়েদের চাকরি দিলেই কোর্টে চলে যাচ্ছে। চাকরি আমরা দেব। নিয়ম মেনেই দেব।’ মুখ্যমন্ত্রী বলেন সারা দেশে যখন […]







