বৃহস্পতিবার আগুন লাগে মহেশতলা চক মিরে বজবজ রোডের উপর একটি গোডাউনে আগুন লাগে৷ খবর পেয়ে প্রথমে দমকলের ২টি ইঞ্জিন পাঠানো হয়৷ কিন্তু আগুন বিধ্বংসী আকার নিলে,ধাপে ধাপে আরও ১২ টি ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে৷ এছাড়া ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷তবে প্রাথমিক অনুমান,বর্ষায় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ এর আগে মহেশতলা থানার অন্তর্গত বেনের পোলে একটি নারকেল তেল, হ্যান্ড স্যানিটাইজার, পাম অয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। কারখানার তিনতলার গোডাউনে আগুন লাগে।তবে এখনও পর্যন্ত কোনও প্রানহানির খবর নেই৷ কিন্তু গোডাউনটি ভস্মিভূত হয়ে গিয়েছে ৷ ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি৷ পাশেই একটি জলাশয় থাকায় কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তা হলে আশেপাশে আগুন ছড়িয়ে পড়তে পাড়ত৷ দমকলের দাবি, আগুন নিয়ন্ত্রণে, এখন কুলিং প্রসেস চলছে ৷ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পরই খতিয়ে দেখা হবে, কিভাবে আগুন লেগেছে ৷
Related Articles
গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে জীবন খানাকুলে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ আগস্ট:- হুগলি জেলার খানাকুলের বানভাসী মানুষের অসহায় অবস্থা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে তারা জীবন কাটচ্ছেন বন্যা কবলিত অসহায় মানুষেরা। ধীরে ধীরে বন্যার জল কমলেও এখনও জলবন্দি কয়েক হাজার মানুষ। পাশাপাশি গৃহপালিত পশু গুলিও জলবন্দি হয়ে পড়েছে। এই সমস্ত গৃহপালিত পশুদের সঙ্গে নিয়েই বাড়ির ছাদে চলছে […]
জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার।
হুগলি , ২৪ জুলাই:- এলাকা জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার । বর্তমানে করোনার গ্রাস উর্দ্ধমুখী । হুগলি জেলায় রিষড়া পুরসভা এলাকাও তার ব্যাতিক্রম নয়। প্রতিদিনই এই পুর এলাকা থেকে কমবেশী আক্রান্তের খবর মিলছে । করোনার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে বর্তমানে বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াও । বিগত কয়েকবছর ধরে বর্ষায় শ্রীরামপুর পুর এলাকা লাগোয়া এই […]
ইন্দাস বিধানসভা (তপঃ) কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত সি পি আই (এম) প্রার্থী নয়ন শীলের সমর্থনে পদযাত্রা
বাঁকুড়া , ২৯ মার্চ:- ফার্স্ট এপ্রিল নির্বাচন বাঁকুড়ার ইন্দাস বিধানসভা তাই বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী নয়ন শীল বাগ্দীর সমর্থনে প্রচারে এসে ইন্দাসে পা রাখলেন সুজন চক্রবর্তী। ইন্দাস সিপিআইএম পার্টি অফিস থেকে ইন্দাস বাজার, ইন্দাস পিরতলা হয়ে ইন্দাস সুপার মার্কেট পর্যন্ত পদযাত্রা করে সেখানেই প্রার্থী নয়ন শীল বাগ্দীকে সাথে নিয়ে একটি জনসভা করেন তিনি। সভাই […]






