নদীয়া,৮ মে:- কবিগুরু ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান এর সাথে, বাধা হলো মাস্ক।আত্মার সঙ্গে মিল থাকলে তবে হয় আত্মীয়, রবীন্দ্রনাথ আমাদের রক্তে , মননে সম্পর্কে । তাই তাঁর মৃত্যু শুধুমাত্র শরীরের অনুপস্থিতি।বেঁচে আছেন আমাদের মাঝে বংশপরম্পরায় এমনটাই মনে করেন নদীয়া জেলার রানাঘাট ২ নং ব্লকের হালালপুর গ্রামের নব জীবন মিলন সম্মিলনী ক্লাব। ১৯৫২ সাল থেকে নিয়মিত ফুটবল ক্রিকেট ভলিবল পারদর্শী এখানকার খেলোয়াড়েরা । বছরে একবার নিজস্ব মাঠে এথলেটিক স্পোর্টস হয় । দুর্গাপূজা , রথ এবং হরিনাম সংকীর্তনে জেলার মধ্যে অন্যতম। ক্লাব প্রতিষ্ঠার সময় থেকে বংশপরম্পরায় পালিত হয়ে আসছে আজকের দিনটি। কিন্তু লকডাউনের জেরে নিস্তব্ধ হয়েছে সবটাই। তবুও ক্লাব কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা ক্লাবে ঢোকার প্রবেশ পথের একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যদিকে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদানের সাথে পড়ালেন মাস্কও। এলাকার কচিকাঁচারা নিজের ঘরে গৃহবন্দী থেকেই তাদের প্রিয় কবি গুরুকে স্মরণ করলেন তাদের নিজের মতন করে। উদ্যোগতারা জানান সাধারন মানুষের মধ্যে করোনা সম্পর্কে বার্তা ছড়িয়ে দিতে আজকের এই উদ্যোগ।
Related Articles
ফাগুন রং-এ রাঙিয়ে দিতে প্রাক বসন্ত উৎসবে মাতলো আট থেকে আশি।
হুগলি , ২৫ মার্চ:- ফাগুন রং-এ রাঙিয়ে দিতে প্রাক বসন্ত উৎসবে মাতলো আট থেকে আশি। বৃহস্পতিবার হুগলি-চুঁচুড়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা চঞ্চল সরকারের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হলো। এই উপলক্ষে এদিন এক শোভাযাত্রার আয়োজন করা হয়। তৃণমূল নেতার উদ্যোগে হলেও এই বসন্ত উৎসবে অংশগ্রহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোন রং ছিলো না। দলমত নির্বিশেষে সকলের […]
খেলা হবে স্লোগানে বসন্ত উৎসবে সামিল স্বামী স্ত্রী।
হুগলি , ২৮ মার্চ:- আট থেকে আশি সকলেই সাথে আবির ও রঙ খেলে বসন্ত উৎসবে সামিল স্বামী স্ত্রী। সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী বেচারাম মান্না ও হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী ডা:করবী মান্না। এদিন রতনপুরে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে খেলা হবে স্লোগানে উৎসবে সামিল দুজনেই। দোলে সম্প্রীতির বার্তা প্রার্থী বেচারাম মান্নার। Post Views: […]
কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে চাষীরা ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা।
হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি […]






