চিরঞ্জিত ঘোষ,২৫ এপ্রিল:- হুগলির বেগমপুরের সমাজসেবী গোরাবাবা মানুষের এই দুঃসময়ে এলাকার দুস্থ অটো এবং টোটো চালকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। করোনার মহামারী ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে চলছে লক ডাউন।সমস্ত মানুষ ঘর বন্দি হয়ে রয়েছেন । এই অবস্থায় বিশেষ করে গরিব মানুষরা তাদের খাদ্য সামগ্রী জোগাড় করতেই প্রাণান্তকর অবস্থার পড়েছেন ।দুস্থ মানুষ দের পাশে দাঁড়াবার জন্য হুগলির বেগমপুরের প্রায় ১৬০ জন অটো এবং টোটো চালকদের কে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন গোরাবাবা তার বক্তব্য আমিও একজন সাধারন মানুষ , কিন্তু তবুও দুঃসময়ে যারা দিন আনে দিন খায় সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে বিশেষ করে আমার এলাকার যে সমস্ত টোটো এবং অটো চালকরা আছেন তারা এই মুহূর্তে বিপদের মধ্যে রয়েছে ন এখন সমস্ত কিছু বন্ধ ফলে রাস্তায় বের হতে পারছেন না কোনরকম সওয়ারি তাদের জুটছে না এই অবস্থায় তাদের পরিবারগুলি প্রায় উপোস করে কাটাচ্ছেন ।সেই কথা মাথায় রেখে আমি এই সমস্ত টোটো চালকদের হাতে এক বস্তা করে চাল এবং দেড়শ টাকা করে তুলে দিয়েছি । যাতে অন্তত কিছুটা দিন পরিবারগুলি খেয়ে পরে বাঁচতে পারে। গোরা বাবার আবেদন সরকারের কাছে অন্তত এই দুঃসময়ে যাতে আরো বেশি করে আমাদের সমাজের গরিব মানুষদের পাশে থাকা যায় তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই দিকে নজর দিন। বিপদ আসে বিপদ কেটেও যায়। আমরা সেই সুদিনের দিকে তাকিয়ে আছি।
Related Articles
মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের অনীহা দূর করতে লাগাতার প্রচার করবে সরকার।
কলকাতা , ২৮ অক্টোবর:- করোনা সংক্রমনের হার কমাতে রাজ্য সরকার সার্বিকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক নাগরিক যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনায় গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য সেই বৈঠকে স্থির হয়েছে মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের মধ্যে […]
আমফানে ক্ষতিগ্রস্থ বটগাছের নতুন করে জন্ম দিলো চাকুন্দির মানুষ।
চিরঞ্জিত ঘোষ, ৫ জুন:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৫ই জুন বৃক্ষরোপন করল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে মানুষ বিধস্ত আমফন ঝড়ে প্রচুর গাছ নষ্ট হয়েছে। এই রকম একটা পরিস্থিতে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। আমফন ঝড়ে চাকুন্দি হাওড়া ব্রিজ বাস স্টপেজে একটি বহু পুরাতন বটগাছ ছিল সেটি উপরে যায়, যথাস্থানে […]
যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ।
কলকাতা, ৫ অক্টোবর:- রাজ্য সরকার যুদ্ধকালীন ভিত্তিতে রাজ্যের সব বেহাল রাস্তা মেরামতির নির্দেশ দিয়েছে। বেহাল রাস্তার হল ফেরাতে ২০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।পূর্ত সচিবের পৌরহিত্য এক উচ্চপর্যায়ের এক বৈঠকে চলতি সপ্তাহের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা সারানোর জন্য ওই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। বৈঠকে বিভিন্ন জেলায় পূর্ত দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার রা […]




