সুদীপ দাস,১৭ এপ্রিল:- হুগলি জেলার সবথেকে বড় মাছের আড়ত হুগলি চক বাজার আগামী সোমবার থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল এখানকার ব্যবসায়ী সমিতি।সাধারণভাবে এই আড়তে বহু খুচরা ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে গিয়ে তার এলাকায় ব্যবসা করে। স্বাভাবিকভাবেই ভোর থেকেই চকবাজার মাছের আড়ত এলাকা জমজমাট হয়ে ওঠে।বাইরে থেকেও যেমন প্রচুর মাছের গাড়ি ঢুকে এই আড়তে তে মাছ দেবার জন্য,তেমনি বহু ব্যবসায়ী আসে মাছ নিয়ে যাবার জন্য।এছাড়াও হুগলি চুঁচুড়া এলাকার বহু মানুষ এই আরব থেকে মাছ কিনতে আসে।এই আড়ত থেকে মাছ বিক্রি হয় নিলাম পদ্ধতিতে।আর সেই কারণেই বহু ব্যবসায়ী হাজির হয় এই আড়তে।জেলার মধ্যে সবথেকে বড় মাছের আড়ত এই চকবাজার এলাকা।লক ডাউন এর সময় এতদিন পর্যন্ত এই আরত খোলা ছিল।এখানকার ব্যবসায়ীরা চেষ্টা করেছিল সরকারি নিয়ম নীতি মেনে মাছ বিক্রি করা।কিন্তু বহু মানুষের জনসমাগম হওয়ায় সেই নিয়ম নীতি কোন ভাবেই মানা হচ্ছিল না।প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।তাই ব্যবসায়ীরা নিরুপায় হয়ে এই আড়ত বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল।তাদের অভিযোগ মাছের বাজার খোলা রাখার কথা সরকার বললেও প্রশাসনিক কোন সাহায্য না পাওয়ায় এবং তারা চেষ্টা করেও বিফল হওয়াতে বাধ্য হয়েই এই আরো বন্ধ করতে সিদ্ধান্ত নিল।আগামী সোমবার থেকে এই আড়ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।বিশেষ করে করোনা সংক্রামন যতদিন না নিয়ন্ত্রিত হয় তত দিন পযন্ত বন্ধ থাকবে।স্বাভাবিকভাবেই বিশাল এই আড়ত বন্ধ হয়ে গেলে মাছের টান পড়তে পারে জেলাতে।
Related Articles
ভদ্রেশ্বরে প্লাস্টিক রিসাইকল কারখানায় ভয়াবহ আগুন।
প্রদীপ বসু, ৩ মার্চ:- ভদ্রেশ্বর বিঘাটিতে ভয়াবহ আগুন একটি প্লাস্টিক রিসাইকল কারখানায়। স্থানীয় সূত্রে খবর রবিবার কাক ভোরে এই আগুন লাগে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরও একটি ইঞ্জিন। প্লাস্টিক কারখানার পাশেই রয়েছে সমবায় ব্যাঙ্ক। আগুনের হলকা দেখে আতঙ্কিত হয়ে পরে এলাকাবাসী। ঘন্টা চারেকের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ […]
মানুষকে রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালিত হল শেওড়াফুলির রাজ মাঠে।
হুগলি, ১৪ নভেম্বর:- রসগোল্লার জন্ম নিয়ে লড়াই শেষে জয় পেয়েছে বাংলা। এবার সেই রসগোল্লাকে বিশ্বের দরবারে পৌছে দেওয়াই আমবাঙালির লক্ষ্য। তাই রবিবার “রসগোল্লা দিবস” বাংলার অন্যান্য জায়গার মতো পালিত হলো হুগলিতে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে শেওড়াফুলির রাজমাঠ এলাকায় পালিত হল “রসগোল্লা দিবস”। দলীয় কর্মীদের পাশাপাশি […]
তুফানগঞ্জের প্যাঙ্গোলিন সহ আটক ৪ যুবক।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে […]





