হুগলি,১৫ এপ্রিল:- করোনার মত মারণব্যাধি কে কিভাবে মোকাবিলা করা যায় কিভাবে এর বিরুদ্ধে লড়াই করতে হবে এই বার্তা নিয়ে শ্রীরামপুর শহরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ কর্মীরা । শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাসের নেতৃত্বে হুগলির প্রাচীন শহর শ্রীরামপুরের এর বিভিন্ন এলাকায় তারা এই প্রচার চালাচ্ছেন গানের মাধ্যমে। আমরা জানি এই শতকের সবথেকে বড় মারণ ব্যাধি করোনা সারা বিশ্বে থাবা বসিয়েছে । ইতিমধ্যে এই রোগের কবলে পড়ে বিশ্বে কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন হাজার হাজার মানুষ । এর প্রকোপ থেকেও আমাদের দেশ ও আমাদের রাজ্য ও বাদ যায়নি । কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ব্যাধির সংক্রমণ ঠেকাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়েছেন। দেশের মানবিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাও তারা অক্লান্ত ভাবে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। আক্রান্ত দের সুস্থ করার লক্ষে। এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন সমাজের সর্বস্তরের মানুষ। বিশেষ করে পুলিশকর্মীরা এই বিপদের দিনে যেভাবে তাদের কর্তব্য করে চলেছেন তা প্রশংসার দাবি রাখে ।তারই অঙ্গ হিসেবে শ্রীরামপুর থানার পক্ষ থেকে এই সময় প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ যে সমস্ত এলাকা গুলি আছে ,আবাসন গুলি আছে ,এবং বস্তি গুলি আছে সেইসব জায়গার তাঁরা গিয়ে সচেতনার প্রচার চালাচ্ছেন । তাদের বক্তব্য আপনারা এই মারণ রোগ প্রতিরোধ করুন এবং এ থেকে বাঁচতে গেলে নিজেরা ঘরের মধ্যে শান্ত ভাবে থাকুন এবং সুস্থতার সঙ্গে জীবন যাপন করুন । এই ভাবেই তারা ছুটে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আরপুলিশের প্রশংসনীয় ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন শ্রীরামপুর শহরের আপামর জনসাধারণ।
Related Articles
কুয়াশা ঢাকা সকাল, দৃশ্যমানতা কম।
হুগলি, ২৩ জানুয়ারি:- ফেরি ঘাট বন্ধ।চুঁচুড়া নৈহাটি বড়মা লঞ্চ সার্ভিস বন্ধ। যাত্রীরা অপেক্ষায় কুয়াশা কাটলে লঞ্চ চালু হবার। ভোর পাঁচটায় চুঁচুড়া থেকে প্রথম লঞ্চ ছাড়ে সাধারন দিনে।কিন্তু আজ সারে আটটা বেজে গেলেও লঞ্চ চালু করা যায়নি। ফেরিঘাট কর্তৃপক্ষ জানান,যাত্রীদের সুরক্ষার কথা ভেবে লঞ্চ বন্ধ রাখা হয়।গঙ্গায় এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না।জেটিও দেখা যাচ্ছে না।ঝুঁকির […]
বাড়ির সামনে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু ভদ্রেশ্বরে।
সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে […]
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বলাগড়, ভাঙচুর বিধায়ক কার্যালয়, সদস্যর বাড়ি।
হুগলি, ৪ জানুয়ারি:- গতকাল বিধায়ক যুব তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। তার দেহরক্ষী তুলে নেওয়ার বিষয়ে রুনাকে দায়ী করেছিলেন। তার জবাব দিয়েছিলেন রুনা। বিধায়ক মনোরঞ্জন বেপারী রুনা খাতুনকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। এরপরেই গতকাল গভীর রাত্রে জিরাটের আহমেদপুরে কার্যালয় ভাঙচুর চলে ।কার্যালয়ে থাকা টেবিল, চেয়ার ভাঙচুর হয় ও দলীয় পতাকা ছিড়ে ফেলে […]








