অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ এপ্রিল ;- বারপুজো হলো মোহনবাগান বাগান এ কিন্তু বিরত ইস্টবেঙ্গল। ছবিটা মেলানো যাবে না। সব ঠিকঠাক চললে এখানেই গমগম করতো পুরোহিতের মন্ত্র উচ্চারণ । এর সঙ্গে হাতেহাত ধরে বার পুজোতে মেতে উঠতেন সমর্থক থেকে দুই দলের ফুটবলার ক্লাব কর্মকর্তারা। ব্যর্থতা ভুলে বার পুজোতে প্রতিজ্ঞা ও প্রার্থনা করতেন নতুন সাফল্যের। কিন্ত করোনা কোপে প্রথম বার বন্ধ এবার এই বার পুজো। ছোটো ক্লাব গুলোতেও হলো না। শতবর্ষে বারপুজো হলো না ইস্টবেঙ্গলেও । পরিস্থিতি স্বাভাবিক হলে রীতি অনুযায়ী ভালো দিন দেখে ক্লাব এ বারপুজো করার ইচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব এর। তবে ক্লাব বন্ধ থাকলেও পুরোহিত এনে নমো নমো করে বারপুজো হলো মোহনবাগান ক্লাবে। ছিলেন হাতে গোনা কিছু কর্মকর্তা। পুরোহিত এলেন মাস্ক পরে পুজো করে বেরিয়ে গেলেন। কোনো প্লেয়ার ছিল না। ঢুকতে দেওয়া হয়নি সাংবাদিক দেরও। সোশ্যাল ডিসটেন্স বজায় রেখেই চললো গঙ্গা পাড়ের ক্লাবের বার পুজো l
Related Articles
হালিশহরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ।
উঃ২৪পরগনা ,৩০ মে:- আজ হালিশহর 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তেজনা বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং দেখতে গেলে সেখানে বেরিয়ে আসার সময় শাসকদলের কর্মীরা তাকে দেখে বিক্ষোভ করে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই ঘটনা দেখার পর পাল্টা বিক্ষোভ করে বিজেপি কর্মীরা এবং হাতাহাতি হয় দু’দলের […]
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল।
কলকাতা , ৯ নভেম্বর:- অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের […]
হাওড়ার বেলুড়ে বেআইনি হুক্কা বারে পুলিশের হানা, এক মহিলা সহ গ্রেপ্তার ৭।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়ার বেলুড়ের একটি বেআইনি হুক্কা বারে অভিযান চালিয়ে এক মহিলা সহ ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় থানা এলাকায় পুলিশ ওই অভিযান চালায়। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বেলুড় থানার পুলিশ বাহিনী ২৬৯, জি টি রোডের ওই রেস্তোরায় অভিযান চালিয়ে ১ জন মহিলা সহ সাত জনকে গ্রেফতার করে। অভিযোগ এরা […]




