হাওড়া,২৭ মার্চ:- বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বাজার এলাকায় কিছুটা ভিড় লক্ষ করা যায়।গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে হুগলি বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট শুনসান।জেলার একটি মহকুমা শ্রীরামপুরে বেশ কয়েকটি এলাকায় কিছু মানুষ প্রয়োজনীয় জিনিস ও ওষুধ কিনতে বাইরে বেরোতে দেখা গেল। এরই মাঝে শহরবাসীদের সতর্ক করতে পুলিশ ও পৌরসভার উদ্যোগ চলছে মাইকিং, এমনকি বিভিন্ন জায়গায় পুলিশি টহলদারী দিতে দেখা গেলো। বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা রয়েছে সিভিক ভলেন্টিয়ার। এক রিক্সা চালক জানান লকডাউন ঘোষণা হয়েছে জানলেও পেটের টানে বাড়ীর বাইরে বের হয়েছেন। অন্যদিকে শ্রীরামপুর রেল স্টেশন চত্বরে বসে থাকা এক ভিক্ষুক জানালেন সকাল থেকে কোন কিছু খাবার জোটেনি। স্টেশন এলাকাতেই কোনরকমে থাকে।কেউ খাবার দিয়ে গেলে খাবার জুটছে। লকডাউন ঘোষণা হওয়ায় আজ কোন খাবার জোটেনি।
Related Articles
আসন্ন বিশ্ববাণিজ্য সম্মেলনকে আন্তর্জাতিক মঞ্চের রূপ দিতে চায় সরকার।
কলকাতা, ৩ মার্চ:- রাজ্যের আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চের রূপ দিতে চায় রাজ্য সরকার। তাই এবারের শিল্প সম্মেলনে বিভিন্ন দেশের শিল্প সংস্থার যোগদানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই উদ্দেশ্যে বৃহস্পতিবার ৩০ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলো রাজ্য। নবান্ন সভাঘরে রাজ্য শিল্পোন্নয়ন নিগম এবং ফিকির যৌথ উদ্যোগে ওই বৈঠক […]
ডোমজুড়ে বনধে উত্তেজনা।
হাওড়া, ২৮ আগস্ট:- বিজেপির ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ সফল করতে পথে নামলেন বিজেপি কর্মীরা। হাওড়ার ডোমজুড় বাজারে পথে নামেন ডোমজুড়ের ৩ নম্বর ও ৪ নম্বর মন্ডলের বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন এসে তাদের বাধা দেয়। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দুই দলের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ […]
নৈহাটির সাহা পাড়ায় রাতভর বোমাবাজি , আই সি অপসারণের দাবি সাংসদ অর্জুন সিংয়ের।
ব্যারাকপুর , ২৪ এপ্রিল:- নৈহাটির অভিযাত্রী ক্লাব সংলগ্ন সাহা পাড়ায় রাতভর বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে শনিবার সকাল পৌনে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন বিজেপির। বিক্ষোভ চলাকালীন নৈহাটি থানায় আসেন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ,নাটকবাজ এলাকার বিধায়কের […]





