হুগলি , ২২ মার্চ:- জনতা কার্ফুর ব্যাপক সাড়া হুগলি জেলা জুড়ে । রবিবার করোনা ভাইরাসের মোকাবিলা করতে জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী,সেই মতো রবিবার সকালে ব্যাপক সাড়া মিলেছে জনতা কার্ফুর। হুগলি জেলার প্রায় সমস্ত রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা।সব দোকান বাজার বন্ধ।মাঝে মধ্যে কয়েকটা গাড়ি বা মানুষের দেখা মিললেও তা যে কোনো বনধ কেও হার মানায়। জেলার সদর শহর চূঁচুড়া থেকে শ্রীরামপুর, চন্দননগর, রিষড়া সব যায়গার ই একই ছবি। লোকাল ট্রেন চললেও যাত্রী প্রায় নেই বললেই চলে। রাস্তায় নেই গাড়ী ঘোড়া। দোকান বাজার সম্পূর্ন বন্ধ। করোনা ভাইরাসের আতঙ্কে ঘর থেকে বেরোয়নি সাধারণ মানুষ। তার মধ্যেই অতি উৎসাহী কিছু মানুষ একবার চাক্ষুষ করতে চাইছেন আজকের এই দিনটা কে।
Related Articles
দৃষ্টিহীন ভিক্ষুক দম্পতির মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সহায় পুলিশ মামা সুকুমার।
হুগলি, ১০ ফেব্রুয়ারি:- মাধ্যমিক প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা।আর সেই পরীক্ষা দিতে যাওয়ায় কিছুটা ভয় কিছুটা উৎকন্ঠা কাজ করছিল স্নেহা হালদারের। চুঁচুড়া চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্সল স্কুলের ছাত্রী। বাড়ির কাছেই স্কুলে এতদিন পড়াশোনা তার। কিন্তু মাধ্যমিকের সিট পরেছে শিক্ষা মন্দির স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। কি ভাবে পরীক্ষা দিতে যাবে? ভাবনা ছিল। […]
নেশায় পরে নাসার বিজ্ঞানীও সর্বশান্ত, মাদকের নেশা থেকে দূরে থাকার আহ্বান পুলিশের।
হুগলি, ২৬ জুন:- আজ বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনারেটের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে স্কুল পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নেশা মুক্তির কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের নিয়ে একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভলগি, ডিসি চন্দননগর ঈশানী পাল সহ পুলিশ আধিকারীকরা। কমিশনার বলেন, মাদকের নেশার সঙ্গে […]
বাথরুম জুড়ে আবর্জনা, সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা, চুঁচুড়া সদর হসপিটালে।
সুদীপ দাস, ১২ অক্টোবর:- এই হল নির্মল বাংলার নির্মল হাসপাতালের ছবি। হুগলীর জেলা হাসপাতাল চুঁচুড়া সদর হাসপাতাল। আনুপাতিক রোগীর সংখ্যা ৬০০-র বেশী। এই হাসপাতালের একতলায় রয়েছে পুরুষদের সার্জিক্যাল ওয়ার্ড। এমএস-২ তে মোট বেড রয়েছে ৪৩টি। প্রয়োজনে নীচেও রোগী রেখে চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে রোগীর সংখ্যা কোন কোন সময় ৭০ ছাড়ায়। এতগুলো মানুষের জন্য ৩টি শৌচাগার। […]









