প্রদীপ সাঁতরা,১৬ মার্চ :- স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তিকে সামনে রেখে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং বৃদ্ধাশ্রমের দরজায় দরজায় গিয়ে আবাসিকদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করলেন তারা। পাশাপাশি প্রত্যেক আবাসিকদের মধ্যেই সচেতনতা ছড়িয়ে দিলেন ইসলামপুরের অন্যভুবন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থার মহিলা সদস্যরা। উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের কালাগছ সুভাষ নগর এলাকার ডিবিএম বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদেরকে সচেতন করা হয় বলে জানান সংস্থার সভাপতি অর্পিতা দত্ত। তিনি বলেন, এখানকার আবাসিকরা করোনা ভাইরাস সম্পর্কে অনেক তথ্য জানেন না। তাই তাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন সংশ্লিষ্ট বিষয় সচেতনতার পাশাপাশি সংস্থার অন্যান্য খরচ বাঁচিয়ে বৃদ্ধাশ্রম এর অসহায় আবাসিকদের পেটপুরে ছিল খাওয়ানোর ব্যবস্থাও। এদিন সংস্থার মহিলা সদস্যরা যথাক্রমে সম্পা শেঠ, মৃদুলা শিকদার, তপতী সিকদার, মিতা দত্ত, গৌতমী সাহু, মঞ্জরী পালরা একজোট হয়ে প্রত্যেককে বিষয়টি বুঝিয়ে দেন এবং সচেতন করেন।
Related Articles
অর্থনীতিকে চাঙ্গা করতে এবার জেলায় জেলায় তৈরি হবে নতুন হাট-বাজার।
কলকাতা, ১৬ জুলাই:- রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে জেলায় জেলায় নতুন হাট বাজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মূলত কৃষিজাত পণ্যের স্থানীয় বাজার আরও প্রসারিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দফতর সূত্রে জানা গিয়েছে। নতুন হাটবাজার তৈরির জন্য যথাযথ স্থান নির্ধারণের পাশাপাশি প্রতিটি জেলা প্রশাসনকে গ্রামীণ হাট বাজার গুলির […]
পঞ্চায়েত ভোটে নবনিযুক্তদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য।
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- আসন্ন পঞ্চায়েত ভোটে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের কাজের শুরুতেই যাতে উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম, নিয়মকানুন, হিসেব রাখার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকেন সে জন্য রাজ্য সরকার তাঁদের পেশাদারী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। কলকাতার ইন্ডিয়ান ইন্সটিউট অফ ম্য়ানেজমেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রতিবারই পঞ্চায়েত ভোটে জিতে আসার […]
কালীপূজার আগে বিশেষ অভিযান, পাচারের আগেই প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত।
হাওড়া, ১৩ অক্টোবর:- কালীপূজা ও দীপাবলির আগেই বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে হাওড়ার লিলুয়া থেকে। প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে লিলুয়ায়। দীপাবলীর আগে নিষিদ্ধ বাজি নিয়ে রমরমা থাকে বেআইনি বাজি কারবারিদের। তাদেরকে ধরতে প্রতি বছরই পুলিশের […]






