হাওড়া,১৫ মার্চ :- করোনার সতর্কতা হিসাবে এবার বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ রাখল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে মঠ কর্তৃপক্ষের তরফ থেকে। তবে সেখানে করোনার কোনও উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় না জানানো পর্যন্ত ভক্তগণ কর্তৃক প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ থাকবে। এছাড়াও মন্ত্রদীক্ষা সম্বন্ধে ভক্তগণকে অনুরোধ করা হচ্ছে তারা ১৪ এপ্রিলের পর নিজে উপস্থিত হয়ে অথবা টেলিফোনে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে যোগাযোগ করেন। ভক্তদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এর তরফ থেকে ইতিমধ্যেই সারা বিশ্বে করোনাকে মহামারী বলে ঘোষণা করা হয়েছে। এরপর সতর্কতা হিসাবে বেলুড় মঠ পদক্ষেপ নিল বলে মনে করা হচ্ছে।
Related Articles
স্বর্ন ব্যবসায়ী খুনে মুল অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ।
আরামবাগ , ১২ জুন:- স্বর্ন ব্যবসায়ী খুন কান্ডের দ্রুত কিনারা করলো হুগলি জেলার খানাকুল থানার পুলিশ। মুল অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি এই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ২৫ গ্রাম সোনা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করল পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত ৫ জুন শনিবার সন্ধ্যায় খানাকুলের তিলকচকে নিজের দোকানেই খুন হন […]
মেয়েদের আত্মরক্ষার পাঠ দিচ্ছে ‘তেজস্বিনী’। হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ।
হাওড়া, ৩০ জানুয়ারি:- রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে বা অন্যত্র মেয়েদের যাতে অবাঞ্ছিত বিপদের মুখে না পড়তে হয় তারজন্য আত্মরক্ষার পাঠ দিচ্ছে ‘তেজস্বিনী’। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে নতুন এই প্রকল্প ‘তেজস্বিনী’র মূল বার্তাই হলো “নারীশক্তি দীর্ঘজীবী হোক”। আজকের দিনে মহিলারা বিভিন্ন কর্মসূত্রে সময়ে অসময়ে বাড়ির বাহিরে বের হন এবং সেখানে শহরের রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন অপরাধের শিকারের সম্ভাবনা […]
খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।
খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে […]








