নদিয়া,১৩ মার্চ :- সদ্যবিবাহিত নাতির মৃত্যুর কথা শুনে অসুস্থ হয়ে দাদুর মৃত্যু। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া রাবনবোড় এলাকায়।ঘটনার বিবরনে প্রকাশ রাবনবোড় এলাকার বাসিন্দা সুশীল বিশ্বাসের পুত্র প্রসেনজিৎ এর সাথে গত বুধবার ন,পাড়ার গোসাইচড়ের বাসিন্দা শৈলেন মন্ডলের কন্যা নমিতা মন্ডলের শুভ পরিনয় সম্পন্ন হয়।নমিতা রানাঘাট কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অত্যন্ত গরীব পরিবারের ছাত্রী ছিলেন নমিতা।খুব কস্টের মধ্যে দিয়ে নমিতার পরিবার তার বিয়ে ঠিক করেছিলেন প্রসেনজিৎ এর সাথে।কিন্তু ভাগ্যের কি পরিহাস বাড়িতে অতিথি আত্মীয়স্বজন আনন্দ উৎসব করছেন সেই ফাকে পাশের একটি বাগানের গাছ থেকে গামছা জড়ানো অবস্থায় তড় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
এরপরে কান্নায় শোকের ছায়া বিয়ে বাড়ির সকলের মধ্যে।শোকাহত সদ্যবিবাহিত প্রসেঞ্জিত এর স্ত্রী এখন স্বামী হারা হলেন।এই ঘটনা ঘটতে না ঘটতে প্রসেঞ্জিতের মৃত্যুর খবর শুনে হৃদ রোগে আক্রান্ত হয়ে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা নাগাদ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হন।এরপর রাতেই তার অবস্থার অবনতি হয়।নাতির ক্রিয়াকর্ম শেষ হতে না হতেই ফের শুক্রবার সকাল ৮ টা নাগাদ দাদু মধুসুদন বিশ্বাস (৭০) এর মৃত্যু হয়।ফলে এই খবর শুনে শোকের উপর শোকাচ্ছন্ন গোটা বিশ্বাস পরিবার।সবকিছু ঠিকঠাক থাকলে প্রসেনজিৎ এর আজ শুক্রবার তার বৌভাত হওয়ার কথা ছিল।এই ঘটনায় দুজনের মৃত্যুর সাথে সাথে নববধু স্বামী হারা হলেন।Related Articles
পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো তৃণমূল।
সুদীপ দাস,৮ এপ্রিল:- ভোট নয়, এই মুহুর্তে করোনাকেই প্রাধান্য দেওয়া উচিত। তাই পৌরভোটের জন্য দখল নেওয়া দেওয়ালে এবারে করোনা নিয়ে সচেতনতার প্রচার শুরু করলো হুগলি-চুঁচুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত(বটা)। ফি বছরের শুরুতেই পৌর ভোটের তোড়জোর শুরু করে দেয় বিভিন্ন রাজনৈতিক দল। আশানুরূপ ভাবেই যাতে অনেকটা এগিয়ে ছিলো শাসক দল। ফেব্রুয়ারি মাসে […]
সাসপেনসন অব ওয়ার্ক এর নোটিস ঝোলালো নর্থ ব্রুক জুট মিলে কর্তৃপক্ষ।
হুগলী,৭ জানুয়ারি:- চাপদানি নর্থ ব্রুক জুট মিলে সাসপেনসন অব ওয়ার্ক এর নোটীশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। ১৬ ডিসেম্বর থেকে অচলাবস্থার সৃস্টি হয়েছিল প্রডাকসন কে কেন্দ্র করে। পাট ঘরে ১২ জন শ্রমিকের জায়গায় ৬ জন শ্রমিক কাজ করছে।আবার সেখান থেকে আরও দুজন শ্রমিককে সরিয়ে দিচ্ছে। শুধু পাট ঘর নয় ফিনিসিং […]
খানাকুলে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের কাজে প্রশাসন , সেইসময় অন্যচিত্র দেখা গেলো গোঘাটে।
মহেশ্বর চক্রবর্তী, ১ আগস্ট:- হুগলি খানাকুলে একদিকে যখন ভয়ঙ্কর বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধার কার্যে নেমেছে প্রশাসন অন্যদিকে অন্যচিত্র দেখা গেলো গোঘাটের মথুরা এলাকায়। বন্যা জল কমতেই গ্রামের বহু মানুষকে জাল ফেলে মাছ ধরতে দেখা গেলো। কয়েক মিনিটের মধ্যেই জালে পড়তে দেখা গেলো রই, কাতলা,পুঁটি ও শোল ও বোল মাছ।গ্রামের বহু যুবক থেকে বয়স্ক ব্যক্তিকে […]









