বীরভূম ,৯ মার্চ :- বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব। ফলে শান্তিনিকেতনের মন খারাপ। সেই সঙ্গে যারা এবার দোল শান্তিনিকেতনে কাটাবেন বলে ঠিক করেছিলেন তাঁরাও পড়লেন আতান্তরে । শুক্রবার সন্ধ্যেয় এবছরের বসন্তোৎসব বাতিলের খবর জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা ভাইরাসের আতঙ্কে এমনিতেই কাঁপছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ৩১ । এই আবহে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠক ডেকেছিলেন উপাচার্য। প্রায় তিন ঘন্টা চলে এই বৈঠক। শেষ পর্যন্ত এবছরের জন্য শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্তোৎসব বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৈঠক শেষে উপাচার্য বলেন, ‘ইউজিসি’র তরফে চূড়ান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে এক জায়গায় বেশি মানুষের সমাগম করোনা ভাইরাসের জন্য নিরাপদ নয়। তাই এবারের বসন্তোৎসবের আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তাই ঐতিহ্যের দোল এবার হচ্ছে না শান্তিনিকেতনে’। কিন্তু করোনা আতঙ্কে ওই দোল উৎসবই বাতিল হওয়ায় অনেকেই শান্তিনিকেতনের বুকিং বাতিল করবেন। ফলে মন খারাপ শান্তিনিকেতনের।
Related Articles
বাংলার উন্নয়ন এবার তুলে ধরা হবে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে।
কলকাতা, ১৭ জুলাই:- দিল্লির স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এবার তুলে ধরা হবে বাংলার উন্নয়ন। প্রাথমিক ভাবে এরকমটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডে প্রস্তাবিত কুচকাওয়াজের অনুষ্ঠান রাজ্য সরকার আরও বর্নময় করে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে বিভিন্ন দফতরের সঙ্গে প্রাথমিক ভাবে প্রস্তুতি বৈঠক করেন। সব […]
স্বপ্নদ্বীপের পরিবারের পাশে তৃণমূল।
নদীয়া, ১৬ আগস্ট:- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য চলছে, হনুগিরি অবিলম্বে বন্ধ করতে হবে। স্বপ্নদ্বীপের পরিবারটা পুরো বিধ্বস্ত, এখন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রয়েছে তাদের। স্বপ্নদ্বীপের পরিবারের পাশে আছে তৃণমূল। এদিন স্বপ্নদ্বীপের পরিবারের সঙ্গে কথা বলতে রানাঘাটে তার মামার বাড়িতে আসে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, শিক্ষামন্ত্রী ব্যত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, […]
দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্মুকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ
মালদা,১৮ ডিসেম্বর:- হরিশ্চন্দ্রপুর যাওয়ার পথে মালদা শহরের সুকান্ত মোড়ে দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও খগেন মুর্মুকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ৷ আজ তাঁরা এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে বিক্ষোভের জেরে হরিশ্চন্দ্রপুরের ক্ষয়ক্ষতি দেখতে যাচ্ছিলেন৷ গত শুক্রবার বিক্ষোভকারীরা হরিশ্চন্দ্রপুর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়৷ তা দেখতে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে আজ দুপুরে কোচবিহারের বিজেপি […]








