হুগলি,৪ মার্চ:- ছোট ইলিশের উপর বিধিনিষিধের জেরে এবারে বর্ষার আগেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই বাজারে উপস্থিত গঙ্গার বড় ইলিশ। শুনে অনেকের চোখ কপালে উঠলেও হুগলির চকবাজারের মৎস্য ব্যাবসায়ীরা কিন্তু একথাই বলছেন। শুধু বলছেনই না গঙ্গার সেইসমস্ত টাটকা ইলিশ এখন তুলনামূলক কম দামে তাঁরা বিক্রিও করছেন। ক্রেতাদের সংখ্যাও নেহাত কম নয়। কারন এসময় ৮০০ গ্রাম থেকে ১কেজির চালানি ইলিশ যখন ১৫০০টাকার নীচে পাওয়াই যায়না,ঠিক তখনই একই মাপের গঙ্গার ইলিশ বাজারে বিকোচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। আর ১৪০০গ্রাম থেকে দেড় কেজি ওজনের গঙ্গার ইলিশ চকবাজারে বিকোচ্ছে মাত্র ১২০০ টাকায়।
মার্চের শুরুতে এই একই সাইজের চালানি ইলিশের দাম কম করে ২২০০ থেকে ২৫০০ টাকায় মেলে। বর্ষার আগে এত কম দামে গঙ্গার রূপোলি শস্য শেষ কবে মিলেছে তা অনেকেই মনে করতে পারছেন না। খবর পেয়ে অনেকেই বাজারে এসে ইলিশ নিয়ে যাচ্ছেন। ছেলেকে স্কুলে দিতে এসে ব্যান্ডেলের এক দম্পতি জয়ন্ত কুমার দে ও সুদীপ্তা দে ইলিশের খবর শুনেই সটান চলে আসেন চকবাজারে। সেখানে এসে প্রায় ১১০০গ্রামের একটি মাছ ৯০০টাকা কেজি দরে কিনে নেন। সুদীপ্তা দে বলেন এইসময়ে এত কম দামে প্রমান সাইজের ইলিশ মিলবে তাও আবার গঙ্গার সেটা ভাবতেই পারিনি। তাই দেখা মাত্রই কিনে নিলাম। এবিষয়ে এক মাছ ব্যাবসায়ী নেপাল সরকার বলেন এবারে মোটামুটি সাত দিন কাজ করলে একদিন অন্তত বাড়িতে প্রমান সাইজের ইলিশ নিয়ে যেতে পারবেন নিন্ম মধ্যবিত্ত বাঙালি। অন্যদিকে আর এক মাছ ব্যাবসায়ী হারাধন বিশ্বাস বলেন রাজ্য সরকার ছোট ইলিশ নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করাতেই হুগলি নদীতে বড় ইলিশ মিলছে। অন্যদিকে এবিষয়ে রাজ্যের মন্ত্রী অসিমা পাত্র বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সব পদক্ষেপ নেন সেটা জনগনের জন্যই। সরকার ছোট ইলিশ ধরা বন্ধ করতেই বড় ইলিশ মিলছে। যাই হোক দিনকয়েক ধরে চকবাজারে আসা বাঙালীরা আপাতত গঙ্গার ইলিশ ভাঁপায় মজেছেন।Related Articles
কোন্নগরের নবগ্রামে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
হুগলি , ১৮ ডিসেম্বর:- হুগলি জেলার কোন্নগরের নবগ্রাম মিষ্টি মহল মোড়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।শুক্রবার নবগ্রাম মিষ্টি মহল মোড়ে একটি পরিত্যক্ত জলাশয়ে শুকনো আবর্জনায় হটাৎ আগুন লেগে যায়। এরপরেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সম্পূর্ণ এলাকা। আশেপাশে বহু বাড়ি ও দোকান থাকায় আতঙ্কিত মানুষ দমকলে খবর দেয়। ঘটনাস্থলে […]
হুগলিতে এসে ডানলপ ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে গোল দিলেন মুখ্যমন্ত্রী।
সুদীপ দাস , ২৪ ফেব্রুয়ারি:- ডানলপ মাঠে ডানলপ ইস্যু তুলে প্রধানমন্ত্রীকে গোল দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানার মাঠে এসে মুখ্যমন্ত্রী ডানলপ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক ভাবে মার দিতে চাইলেন। পাশাপাশি তিনি ডানলপ কারখানা অধিগ্রহন করতে চেয়েছিলেন তারও দাবী করলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের মধ্যে থেকে ডানলপের শ্রমিকদের হাত তুলতে বলেন। এরপর […]
অভিষেকের ছেলেকে নিয়ে কূট ভাষনে শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
হুগলি, ১৮ নভেম্বর:- দলের সর্বভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে কে নিয়ে কটূ মন্তব্যের প্রতিবাদ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির বিরুদ্ধে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার সকালে শ্রীরামপুর সাংগঠনিক কমিটির অন্তর্গত শেওড়াফুলি বৈদ্যবাটি যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই প্রতিবাদ সংগঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শহরের তৃণমূল যুব সভাপতি আবীর […]




